Friday, May 15, 2026

”এই বিধায়ক আর নয়”, পাণ্ডবেশ্বর জুড়ে জিতেন্দ্র তিওয়ারি বিরোধী পোস্টার

Date:

Share post:

দলের বিরুদ্ধে “বেসুরো” হওয়ার পর থেকে রাজনৈতিক ভাবে ঘোর সঙ্কটে পাণ্ডবেশ্বরের (Pandobeswar) তৃণমূল (TMC) বিধায়ক (MLA) জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। একটা সময় শুভেন্দু অধিকারীর সুরে সুরে মিলিয়ে বিজেপির (BJP) হাত ধরতে চেয়েছিলেন, কিন্তু গেরুয়া শিবির শুভেন্দুকে গ্রহণ করলেও “বর্জন” করেছে জিতেন্দ্রকে। তারপর থেকেই ঘোর বিপাকে জিতেন্দ্র। ঘরে-বাইরে তাঁর গ্রহণযোগ্যতা কমেছে।

ড্যামেজ কন্ট্রোলের অনেক চেষ্টা করেও ফল মিলছে না। বরং, প্রশাসনিক ও দলের একাধিক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে জিতেন্দ্রকে। জায়গা পাননি দলের জেলা কমিটিতে। তৃণমূলের (TMC) হয়ে ফের স্বমহিমায় ময়দানে নামার চেষ্টা করছেন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tewari)। সম্প্রতি, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে একই মঞ্চে দেখা যায় জিতেন্দ্র তিওয়ারিকে (Jitendra Tewari)। আগের মতো তৃণমূল ভবনেও আবার যাতায়াত শুরু করেছেন তিনি।

আরও পড়ুন:ফের মধ্যবিত্তের হেঁশেলে আগুন, এক ধাক্কায় বিরাট বাড়ল রান্নার গ্যাসের দাম

কিন্তু তখনই হঠাৎ ছন্দপতন! ”এই বিধায়ক আর নয়”, ”কয়লাচোর বিধায়ককে মানছি না, মানব না”- এমনই সব পোস্টারে চাঞ্চল্য ছড়াল পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে। রাতের অন্ধকারে কারা লাগলো এই পোস্টার? যে বা যাঁরা এই ঘটনা ঘটিয়েছেন, তাঁদের বিরুদ্ধে দলের তরফে ব্যবস্থা নেওয়া ও প্রশাসনের দ্বারস্থ হওয়ার আশ্বাস দিয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই কি এই ঘটনা ঘটেছে? যদিও সে সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়।তবে পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি নিজে অবশ্য এ বিষয়ে মুখ কুলুপ এঁটেছেন।

Advt

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...