Sunday, March 15, 2026

বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে কবর! বিশ্ববিদ্যালয় চত্বরে চাঞ্চল্য

Date:

Share post:

ফের শিরোনামে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visvabharati University)। ফের এক অপ্রীতিকর ঘটনার সাক্ষী থাকলো বিশ্বভারতী। এবার বিশ্বভারতীর ঐতিহ্যবাহী বাংলাদেশ ভবনের ( Bangladesh Bhavan) সামনে “সমাধিস্থল” বা “কবর” (Grave)। ফুল-মালা, ধূপকাঠি এবং তোশক ইত্যাদি দিয়ে সাজানো রয়েছে কবরটি। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্বভারতী চত্বরে। বিশ্বভারতীর নিরাপত্তার (Security) গাফিলতি নিয়ে প্রশ্ন উঠছে। যদিও কবরটি কিসের? মানুষের না অন্য কিছুর তা এখনও স্পষ্ট নয়।

কিন্তু প্রশ্ন উঠছে, যার-ই হোক কবর, কিন্তু কীভাবে সেটা বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে? যেখানে ২৪ ঘণ্টা নিরাপত্তারক্ষীদের কড়া দৃষ্টিতে থাকে, যেখানে সর্বক্ষণ সিসিটিভি নজরদারি চলে, সেখানে এই কাজ কে বা কারা করলো? কেনই বা করলো? রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত এমন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সর্বত্র।

আরও পড়ুন:গাজীপুরে কৃষকদের ধরনা মঞ্চে তৃণমূল-সহ বিরোধী প্রতিনিধি দলকে যেতে বাধা পুলিশের

উল্লেখ্য, বাংলাদেশ ভবন বিশ্বভারতী ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে গড়ে উঠেছিল। এটি বিশ্বভারতীর অন্যতম আন্তর্জাতিক ভবন। সেই ভবনের সামনেই এবার দেখা গেল কবর।

Advt

spot_img

Related articles

শিশু হত্যাকারী নেতানিয়াহু: ইজরায়েল প্রধানমন্ত্রীকে হত্যার ‘শপথ’ ইরানের

প্রতিটি সকালে পশ্চিম এশিয়ার যুযুধান দুপক্ষ নতুন নতুন শপথ ও টার্গেট ফিক্স করে যুদ্ধে নামছে। একদিকে ইরানের (Iran)...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছায়া বোর্ডের পরীক্ষায়, ৭ দেশে বাতিল CBSE দ্বাদশের পরীক্ষা

পশ্চিম এশিয়ার (West Asia) যুদ্ধ পরিস্থিতির প্রভাব আগেই পড়েছে বোর্ডের পরীক্ষায়। অস্থির নিরাপত্তা পরিস্থিতির কারণে এবার নতুন করে...

অচেনা মানুষের শেষ যাত্রার সঙ্গী! বেওয়ারিশ লাশ সৎকারে ডাক পড়ে পূজার

মহিলা। তাই দেহ সৎকারে তাঁর অধিকার কোথায়? আজও ধর্মীয় অজুহাতে আপনজনের এই গুরুদায়িত্ব নেওয়া থেকে বঞ্চিত রাখা হয়...

অত্যন্ত সুবিধা হল IPL-এর: জানালেন রাজীব শুক্লা

জাতীয় নির্বাচন কমিশন দ্রুত পাঁচ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন ঘোষণা করে দেওয়ায় লাভবান বিসিসিআই। আটকে...