Sunday, April 26, 2026

‘তোমাকে চাই’, ২৮শের ব্রিগেডে বুদ্ধবাবুর ছোঁয়া পেতে মরিয়া বামফ্রন্ট

Date:

Share post:

কিছুদিন আগে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিলো তাঁকে৷ সুস্থ হয়ে বাড়ি ফিরে এই মুহুর্তে চিকিৎসকের পরামর্শে কার্যত শয্যাশায়ী৷ তবুও ঘরবন্দি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee) কাছে আলিমুদ্দিনের আর্জি, ‘তোমাকে চাই’৷

২০১৯-এর ফেব্রুয়ারিতে
বামেদের ব্রিগেড সমাবেশে উপস্থিত হলেও ধুলোর ভয়ে গাড়ি থেকেই নামতে পারেননি অসুস্থ প্রাক্তণ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷

২৮ ফেব্রুয়ারির ব্রিগেডের (Brigade Parade Ground ) মঞ্চে বুদ্ধদেব ভট্টাচার্যের ছোঁয়া পেতে মরিয়া বাম নেতারা৷ বামফ্রন্ট জানে দীর্ঘদিন সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকলেও, আজও বামেদের একমাত্র ‘ক্রাউড-পুলার’ এবং ‘ভোট-ক্যাচার’ ওই ৭৭ বছরের অসুস্থ বুদ্ধবাবুই৷ তাই ভারচুয়ালি, অডিও বা লিখিত ভাষণ, যে কোনও ‘ফর্মেই’ হোক, ২৮শের মঞ্চে বুদ্ধদেব ভট্টাচার্যকে রাখতে চাইছে সিপিএম তথা বামনেতারা৷ ঠিক কী ভাবে ব্রিগেডে উপস্থিত করা হবে বুদ্ধবাবুকে, সেই উপায় খুঁজতে এখন ব্যস্ত আলিমুদ্দিন ৷ বামেদের শেষ ব্রিগেডে বুদ্ধবাবু গেলেও সেবার মঞ্চে উঠতে পারেননি৷ ধুলো’র কারনে গাড়িতেই বসে ছিলেন আধঘন্টা৷ এবার শরীর আরও খারাপ৷ চোখেরও সমস্যা রয়েছে৷ চিকিৎসকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই করোনা- আবহে ( Corona) সিওপিডি’র (COPD) সমস্যা থাকা বুদ্ধবাবুর ব্রিগেড তো দূরের কথা, বাড়ি থেকেই বেরনো যাবে না৷ এসব জেনেও আলিমুদ্দিন পরিকল্পনা বাতিল করেনি৷ পথ খুঁজে বার করতে জোর আলোচনা চলছে৷ যে কোনও ভাবেই হোক, বুদ্ধবাবুকে ব্রিগেডে আনতে চায় বামনেতৃত্ব।

ভোট বড় বালাই।আলিমুদ্দিন সূত্রের খবর, এখন চেষ্টা চলছে, বুদ্ধবাবুর পাম অ্যাভিনিউয়ের বাড়ির অন্দরের ‘ভারচুয়াল মঞ্চ’ থেকে ভাষণ দেবেন বুদ্ধবাবু। এটা সম্ভব না হলে, দ্বিতীয় পথ, তাঁর অডিও বার্তা শোনানো হবে। সেটাও সম্ভব না হলে শেষ বিকল্প, বুদ্ধবাবুর লিখিত ভাষণ পাঠ করা হবে ব্রিগেডে।

আরও পড়ুন-শক্তিশালী অর্থনীতির লক্ষ্যে অপরিবর্তিত রেপো রেট, আশাবাদী RBI গভর্নর

Advt

Related articles

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

দ্বিতীয় দফা ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে কমিশনের ‘কো-অর্ডিনেশন’ বৈঠক

প্রথম দফার ভোট পর্ব শেষ হতেই (West Bengal 2nd Phase Voting) দ্বিতীয় দফাকে ঘিরে প্রস্তুতিতে গতি আনল নির্বাচন...

বিজেপির ভিডিও ফাঁস বলেই ডায়মন্ড হারবারে পুলিশে বদল! বিস্ফোরক অভিষেক, জ্ঞানেশ-শাহকে চ্যালেঞ্জ

বিজেপি প্রার্থীর সঙ্গে ডায়মন্ড হারবারের সাগরিকা হোটেলে পুলিশ অবজারভারের গোপন বৈঠক! সেই ভিডিও ফাঁস করেছে তৃণমূল। তার ভিত্তিতে...

বিজেপি এলেই আগে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে: প্রচারে নিজের দিল্লির অভিজ্ঞতা জানালেন কেজরিওয়াল

স্বৈরাচারী বিজেপির প্রবল নির্মমতা যে রাজনৈতিক নেতারা দেখেছেন, তার মধ্যে অন্যতম দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আপ নেতা অরবিন্দ...