Saturday, March 14, 2026

‘সোনার বাংলা’ গড়তে রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপির স্টার প্রচারক বিপ্লব দেব

Date:

Share post:

বিজেপির বিধায়কদের বড় অংশ মনে করেন বিপ্লব নির্ভরতা আগামী নির্বাচনে ত্রিপুরায় দলকে ডোবাবে। তবে সেসব উড়িয়েই ‘সোনার বাংলা’ গড়তে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির স্টার প্রচারক হচ্ছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।
যদিও ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অধিকাংশ বিজেপি বিধায়ক বিদ্রোহী ভূমিকা নিয়েছেন। বিতর্ক থাকলেও বঙ্গ বিজেপি আসন্ন বিধানসভা নির্বাচনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী কে আনতে মরিয়া।
গত ২ ফেব্রুয়ারি বর্ধমানে সিপিআইএমের জনসভায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার একপ্রকার ঝড় তুলে দিয়েছেন।
মানিকবাবু জনসভায় বলেন, ত্রিপুরা থেকে শিক্ষা নিন, বিজেপির বিষ গলায় নেবেন না। ত্রিপুরার কোনও সিপিআইএম নেতা, বিধায়ক, প্রাক্তন মন্ত্রীর সঙ্গে কথা বলার দরকার নেই, সাধারণ মানুষের কাছেই বিপদের আঁচ বুঝতে পারবেন।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...