Monday, May 4, 2026

কমল দৈনিক মৃত্যুর সংখ্যা, ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত ১

Date:

Share post:

কমল করোনা সংক্রমণের হার। এই খবর খানিকটা হলেও স্বস্তির রাজ্যবাসীর কাছে। সঙ্গে বেড়েছে সুস্থতার হার। শনিবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এ দিন সংক্রমণের হার কমে দাঁড়িয়েছে ০.৮২ শতাংশ। শুক্রবার যা ছিল ০.৮৪ শতাংশ।

রাজ্য স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৯৭ জন। এখন মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৭১ হাজার ১৭৮। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭.৩৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ লক্ষ ৫৬ হাজার ৮১ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১ জনের। ২০২০-র ১ এপ্রিলের পর এই প্রথম রাজ্যে দৈনিক মৃত্যুর সংখ্যা এত কম। রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ২০২।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ বেড়েছে উত্তর ২৪ পরগণায়। কলকাতাকে ছাপিয়ে গিয়েছে। নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৫ জন। কলকাতায় গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৩ জন। কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় এক জনেরও মৃত্যু হয়নি।

আরও পড়ুন-ডোমজুড়ে রাজীবের পদযাত্রায় কালো পতাকা, উত্তেজনা তুঙ্গে

Advt

Related articles

আজ ২৯৩ কেন্দ্রে ভোট গণনা, এক যাত্রায় পৃথক ‘ফল’তা

নীলবাড়ি দখলের লড়াইয়ে জিতবে কে, উত্তর মিলবে আজ। দু-দফায় বাংলার বিধানসভা নির্বাচন পর্ব (West Bengal assembly election) মোটামুটি...

মধ্যরাতে রাজ্য জুড়ে দলের নেতা-কর্মীদের বিশেষ নির্দেশ মমতার

জেলায় জেলায় লোডশেডিং করার চেষ্টা চলছে, স্ট্রং রুম গুলোতে কিছু সময় অন্তর বন্ধ হয়ে যাচ্ছে সিসিটিভি - মধ্যরাতে...

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে