Thursday, May 14, 2026

‘এক দেশ, এক গ্যাস গ্রিড’: হলদিয়ায় একাধিক প্রকল্পের উদ্বোধন নরেন্দ্র মোদির

Date:

Share post:

নির্বাচনের গনগনে আছে জ্বলতে থাকা পশ্চিমবঙ্গে পা রেখে রবিবার হলদিয়া(Haldia) একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। যে তালিকায় ছিল বিপিসিএলের এলপিজি টার্মিনাল, ধোবি-দুর্গাপুর প্রাকৃতিক গ্যাসলাইন এবং হলদিয়ার রানিচকে একটি রেল ওভারব্রিজে। এদিন হলদিয়া এক সরকারি অনুষ্ঠানে অংশ নিয়ে এই সমস্ত প্রকল্পগুলির উদ্বোধন করে গেলেন দেশের প্রধানমন্ত্রী। পাশাপাশি জানিয়ে গেলেন, ‘এক দেশ, এক গ্যাস গ্রিড’ বাংলা সহ পূর্বভারতের আর্থ সামাজিক ছবিটাই বদলে দেবে।

রবিবার হলদিয়ার সরকারি মঞ্চে উপস্থিত একাধিক প্রকল্পের উদ্বোধন করার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘নতুন এই প্রকল্পের ফলে হলদিয়ার ছবিটা বদলে যাবে। এক দেশ, এক গ্যাস গ্রিড-এর ফলে বদলে যাবে পূর্ব ভারতের আর্থসামাজিক চিত্র। আমদানি রপ্তানির ক্ষেত্রে বাড়বে হলদিয়ার গুরুত্ব।’ পাশাপাশি তিনি আরো জানান, ‘পূর্বভারতে এতদিন গ্যাসের অভাবে শিল্পাঞ্চল যেভাবে ধাক্কা খাচ্ছিল নতুন এই প্রকল্পের চালু হলে সেই সমস্যা মিটে যাবে। বাড়বে কর্মসংস্থান। কেন্দ্রীয় সরকার চায় পশ্চিমবঙ্গকে আবার সেরা বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে তুলতে।’ পাশাপাশি এই প্রাকৃতিক গ্যাস লাইন প্রকল্পের কারণে রাজ্যবাসী যেমন উপকৃত হবে তেমন প্রাকৃতিক দূষণের মাত্রাও অনেক কমে যাবে। সে কথাও স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন:মমতাকে তোপ দেগে বাংলায় ‘ডবল ইঞ্জিন’ সরকারের ডাক দিলেন মোদি

প্রসঙ্গত, হলদিয়ার পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়, পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সহ সরকারি আধিকারিকরা।

Advt

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...