Tuesday, June 23, 2026

‘গড়াপেটা করেছে তৃণমূল,বাম কং’, নয়া তত্ত্বের হদিশ দিলেন মোদি

Date:

Share post:

“এবারের ভোটে একসঙ্গে ‘ম্যাচ- ফিক্সিং’ করেছে তৃণমূল,বাম এবং কংগ্রেস৷ তাই শুধু তৃণমূল নয়, তৃণমূলের লুকিয়ে থাকা বন্ধুদের থেকে সাবধান থাকতে হবে”৷
একুশের ভোটে বাংলায় ‘নতুন’ এক রাজনৈতিক সমীকরণে’র হদিশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PMModi)৷

রবিবার হলদিয়ার মঞ্চ থেকে বাংলায় বিজেপির ভোটপ্রচারের সূচনা করলেন মোদি৷ তৃণমূল তথা রাজ্য সরকারের বিরুদ্ধে টানা তোপ দেগে যাওয়াই ছিলো মুখ্য৷ মাঝে মধ্যে অবশ্য শুনিয়েছেন ঢালাও প্রতিশ্রুতিও৷ ভোটের বক্তৃতা যেমন হয়, হলদিয়ায় ঠিক তেমনই ভাষণ দিলেন প্রধানমন্ত্রী৷

প্রধানমন্ত্রী বলেছেন, “আপনারা এতদিন খেলার মাঠে ম্যাচ ফিক্সিং-এর কথা শুনেছেন৷ এবার বাংলার রাজনীতিতে তৃণমূল, বাম এবং কংগ্রেস (TMC, LEFT, CONG) একসঙ্গে ম্যাচ ফিক্সিং (MATCHFIX) করছে৷ দিল্লিতে একাধিক ইস্যুতে এরা প্রকাশ্যে একসুরে কথা বলছে৷ আর বাংলায় এসে গোপনে ‘ম্যাচ-ফিক্স’ করেছে৷ তাই শুধু তৃণমূল নয়, তৃণমূলের লুকিয়ে থাকা বন্ধুদের থেকেও সাবধান থাকতে হবে”৷ কেরলের উদাহরণ টেনে মোদিজি বলেন, “কেরলে কংগ্রেস-বামের মধ্যে তো সমঝোতা হয়েছে। ওখানে ওই দুই দল ঠিক করে নিয়েছে, পাঁচ বছর কংগ্রেস লুঠ করবে, পরের পাঁচ বছর বামেরা লুঠ করবে৷ এই খেলা এবার বাংলায়৷ পর্দার পিছনে যে খেলা চলছে, সেখান থেকে সতর্ক থাকতে হবে। পিসি-ভাইপোকে উৎখাত করতে বাংলার মানুষ মনস্থির করেছে”। তৃণমূলের তোলাবাজি, সিন্ডিকেট আর মাত্র কিছুদিন থাকবে। এরপর সংবিধান মেনে চলবে বাংলার প্রশাসন”।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...