Monday, June 8, 2026

প্রয়াত রিচার্ডস-অ্যামব্রোজ- ওয়ালশদের সতীর্থ এজরা মোসলে

Date:

Share post:

ভিভ রিচার্ডস, অ্যামব্রোজ, ওয়ালশদের প্রাক্তন সতীর্থ মারা গেলেন পথ দুর্ঘটনায় ।দাপুটে পেসার হিসেবে পরিচিত ছিলেন এজরা মোসলে।
মর্মান্তিক পথ দুর্ঘটনায় শনিবার নিজের দেশ বার্বাডোজে তিনি মারা যান। বয়স হয়েছিল ৬৩ বছর। মোসলের অকস্মাৎ মৃত্যুতে শোকের ছায়া ক্যারিবিয়ান ক্রিকেটে।
১৯৯০ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্ট খেলেছিলেন তিনি । ১৯৯০ এবং ’৯১-য়ে মোট ৯টি একদিনের ম্যাচ খেলেন দেশের হয়ে। ইংল্যান্ডের বিরুদ্ধে ওই টেস্ট দলে মোসলের অধিনায়ক ছিলেন স্যার  ভিভ রিচার্ডস। পাশাপাশি কার্টলে অ্যামব্রোজ, জেফ দুঁজো, কোর্টনি ওয়ালশদের মতো আগুনে পেসাররাও দলে ছিলেন।
ইংল্যান্ডের কাউন্টি দল গ্ল্যামারগনের হয়ে দীর্ঘদিন চুটিয়ে খেলেছেন। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটেও তাঁকে দেখা গিয়েছে। সবমিলিয়ে, ৭৬টি প্রথম শ্রেণির ম্যাচে ২৭৯ উইকেট নিয়েছিলেন এই পেসার।ক্রিকেট ছাড়ার পর যুক্ত ছিলেন কোচিংয়ের সঙ্গেই।

Related articles

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...