Friday, May 29, 2026

চেন্নাই টেস্টে জয় ছিনিয়ে নিতে ভারতের সামনে ৪২০ রানের লক্ষ্যমাত্রা ইংল্যান্ডের

Date:

Share post:

চেন্নাই টেস্টে জয় ছিনিয়ে নিতে ভারতের সামনে ৪২০ রানের লক্ষ্যমাত্রা রেখেছে ইংল্যান্ড। উপমহাদেশের মাটিতে তো বটেই, টেস্ট ইতিহাসে এত বেশি রান তাড়া করে কোনও দল জেতেনি। ইংল্যান্ড অবশ্য নিজেদের নিরাপদ জায়গায় নিয়ে গিয়েছে। ২৪১ রানে এগিয়ে থেকেও ভারতকে ফলো অন করাননি জো রুট।
দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড অল আউট হয় ১৭৮ রানে । দ্বিতীয় ইনিংসেও দলের হয়ে সর্বাধিক ৪০ রান করেছেন রুট। পোপ ২৮, বাটলার ২৪, বেস ২৫ রান করেছেন। রবিচন্দ্রন অশ্বিন নিয়েছেন ৬ উইকেট, এই নিয়ে ২৮ বার টেস্টে ৫ উইকেট নিলেন তিনি । প্রথম ভারতীয় স্পিনার হিসেবে ইনিংসের প্রথম বলে উইকেট নেওয়ার নজিরও এদিন গড়েছেন তিনি। এই টেস্টে ৯ উইকেট নেওয়ায় তাঁর উইকেট-সংখ্যা ৩৮৬। শাহবাজ নাদিম দুটি, ইশান্ত শর্মা ও জশপ্রীত বুমরাহ একটি করে উইকেট দখল করেন। ইশান্তের উইকেট সংখ্যা হল ৩০০।
টেস্ট ক্রিকেটে সর্বাধিক রান তাড়া করে জেতার রেকর্ড রয়েছে ওয়েস্ট ইন্ডিজের দখলে।

Related articles

জমিতে লুকানো বন্দুক! উত্তর চব্বিশ পরগণায় গ্রেফতার নেতার কীর্তিতে শোরগোল

একবার পাটক্ষেতে লুকানো থাকছে বস্তা ভর্তি টাকা। জেরক্সের দোকানের কৌটোয় নোটের তাড়া লুকানো। এবার জমির মাটি খুঁড়ে মিলল...

প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুতে বাড়ল আর্থিক সাহায্য: ঘোষণা মুখ্যমন্ত্রীর

আচমকা কালবৈশাখীতে তছনছ শহর কলকাতাসহ দক্ষিণবঙ্গের দীর্ঘ গ্রামাঞ্চল। এখনও পর্যন্ত বিভিন্ন জায়গায়া ঝড়ের কারণে ৭ জনের মৃত্যুর খবর...

দমদমে হকার উচ্ছেদে আত্মহত্যার চেষ্টা! ট্রেনের সামনে ঝাঁপ মহিলার

ভারতীয় রেলের হকার উচ্ছেদের ঘটনা নতুন নয়। তবে বাংলায় বুলডোজার রাজনীতি শুরুর পরে শহর থেকে শহরতলি হকারদের কোনও...

মহানগর জুড়ে কালবৈশাখীর তাণ্ডব, প্রিন্সেপঘাটে মৃত ১, বিঘ্নিত ট্রেন-মেট্রো চলাচল

প্রবল কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত কলকাতা (Kolkata)। শুক্রবার দুপুরে কলকাতার বুকে ৮৮ কিমি বেগে ঝড় হয়েছে  ঝড়ের মধ্যেই প্রিন্সেপ...