Monday, May 18, 2026

যোগী রাজ্য উত্তর প্রদেশে পুলিশ কর্মীকে নৃশংসভাবে পিটিয়ে খুন

Date:

Share post:

ফের এক নির্মম ঘটনার সাক্ষী যোগীরাজ্যে (Yogi Adityonath) উত্তর প্রদেশ (Uttar Pradesh)। এবার এক পুলিশ (Police) কর্মীকে নৃশংসভাবে পিটিয়ে খুন (Murder) করার ঘটনা ঘটল সেখানে। আরও এক পুলিশ কর্মী গুরুতর জখম অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

গতকাল, মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের কাশগঞ্জে। তবে এনকাউন্টারে এই ঘটনায় জড়িত এক গ্যাংস্টারকে খতম করা গিয়েছে বলে দাবি করেছেন, কাশগঞ্জের পুলিশ আধিকারিক মনোজ সোনকার। তিনি জানান, বেআইনি একটি মদের কারখানায় তল্লাশি চালাতে গেলে পুলিশের উপর হামলা চালায় একদল দুষ্কৃতী। হামলায় মৃত্যু হয় এক কনস্টেবলের। গুরুতরভাবে জখম হন এক সাব-ইন্সপেক্টরও।

জানা গিয়েছে, অবৈধ মাদক চক্রের মূল চক্রী এক গ্যাংস্টারের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে গিয়ে কুখ্যাত দুষ্কৃতীদের আক্রমণের মুখে পড়েন কনস্টেবল দেবন্দ্র ও সাব ইন্সপেক্টর অশোক কুমার ৷ অন্য একটি সূত্রে জানা গিয়েছে, বেআইনি মদের কারখানায় তল্লাশি চালাতে গেলে পুলিশের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। কনস্টেবল দেবেন্দ্রকে মোটা লাঠি দিয়ে বেধকর মারধর করলে, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জাতীয় নিরাপত্তা আইনে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। অন্যদিকে, মৃত ওই পুলিসকর্মীর পরিবারকে ৫০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা এবং পরিবারের একজন সদস্যের চাকরির আশ্বাস দিয়েছেন। এছাড়া আহত পুলিশ কর্মীর চিকিৎসার যাবতীয় দায়িত্বও গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। তবে এই ঘটনা ফের একবার প্রমাণ করে দিলো, বিজেপি শাসিত রাজ্য উত্তর প্রদেশে আইন-শৃঙ্খলা কার্যত ভেঙে পড়েছে।

 

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...