Wednesday, March 18, 2026

বেনজির রায় হাইকোর্টের, রজঃস্বলা হলেই ইচ্ছানুযায়ী বিয়ের অধিকার মুসলিম মেয়েদের!

Date:

Share post:

বেনজির রায় দিল হাইকোর্ট । ১৮ বছরের কম বয়সি হলেও রজঃস্বলা হলেই নিজের ইচ্ছানুযায়ী বিয়ে করতে পারবে মুসলিম মেয়েরা। বুধবার এই রায় দিয়েছে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। মুসলিম পার্সোনাস ল’ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিচারপতি অলকা সরিন।
মুসলিম মেয়েদের বিয়ে নিয়ে এই রায়দান বেনজির বলে জানাচ্ছেন ওয়াকিবহাল মহল। রায় দেওয়ার সময় স্যর দীনশাহ ফারদুনজি মোল্লার ‘প্রিন্সিপাল অব মহামেডান ল’ নামে বইয়ের ১৯৫ ধারা উদ্ধৃত করেন বিচারপতি। ওই ধারা অনুযায়ী বিচারপতির পর্যবেক্ষণ, রজঃস্বলা হলেই নিজের পছন্দ মতো ব্যক্তিকে বিয়ের যোগ্য সব মুসলিম মেয়ে।
পাঞ্জাবের বাসিন্দা ওই দম্পতি নিজেদের আবেদনে হাইকোর্টে জানান, গত ২১ জানুয়ারি মুসলিম আইন অনুযায়ী তাঁদের বিয়ে হলেও তাতে মত ছিল না আত্মীয়স্বজনদের। ৩৬ বছরের ওই ব্যক্তি ও তাঁর ১৭ বছরের স্ত্রী নিজেদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। নিজেদের সুরক্ষার আবেদন জানান তারা। আদালতের দ্বারস্থ হওয়ার পাশাপাশি মোহালির এএসপি-র কাছেও অভিযোগ জমা দেন তারা। আবেদনকারীদের পক্ষে রায় দিয়ে আদালত জানিয়েছে, এ ক্ষেত্রে প্রথম আবেদনকারী ওই ব্যক্তির বয়স ৩৬ বছরের বেশি এবং দ্বিতীয় আবেদনকারী ওই মেয়েটির বয়স ১৭-র বেশি হওয়ায় মুসলিম পার্সোনাল ল’ অনুযায়ী তাঁদের স্বেচ্ছায় বিয়েতে কোনও বাধা নেই।

spot_img

Related articles

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...

ভোটার তালিকা থেকে ৬০ লক্ষ নাম বাদ কেন? জবাব চেয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূল

গত ২৮ ফেব্রুয়ারি যে তালিকায় নাম ছিল ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ভোটারের নতুন তালিকায় কমে দাঁড়িয়েছে...

তৃণমূলের তালিকা থেকে বাদ ৭৪: কেউ হতাশ, কেউ দিলেন হুমকি, কেউ আবার স্বস্তিতে

ঠিক যেন পরীক্ষার ফলাফল বেরোনো। প্রার্থী হওয়ার আবেদন তো প্রত্যাশী সকলেই করেছিলেন। কিন্তু কে যোগ্য, কার জন্য কোন...

অবসরপ্রাপ্ত আধিকারিকদের পুনর্নিয়োগের খতিয়ান চাইল কমিশন

অবসরের পর পুনরায় নিয়োগ পাওয়া আধিকারিকদের নিয়ে বিতর্কের আবহেই রাজ্যের কাছে বিস্তারিত তথ্য তলব করল নির্বাচন কমিশন। নবান্ন...