Tuesday, June 9, 2026

ছাত্র মিছিলে পুলিশি নিরাপত্তা নেই, সেলিম-সুজনের নিশানায় শাসকদল

Date:

Share post:

নবান্ন অভিযানে বামেদের মিছিলে পুলিশি অত্যাচারের প্রতিবাদে আগামীকাল শুক্রবার ধর্মঘটের ডাক দিয়েছে বাম শিবির। এই বিষয়ে
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিআইএম নেতা মহম্মদ সেলিম বলেছেন, ‘আজকের ঘটনা অপ্রত্যাশিত। সারা রাজ্য জুড়ে কয়েক লক্ষ বেকার যুবকদের হয়ে নবান্নে কথা বলতে এই মিছিলের আয়োজন করেছিল বাম-কংগ্রেস শিবিরের যুব-ছাত্র সংগঠন।’ তিনি রাজ্য সরকারকে একহাতে নিয়ে বলেছেন, ‘রথযাত্রায় পুলিশ পাহারা দেওয়া যায় কিন্তু ছাত্র মিছিলে পুলিশি নিরাপত্তা নেই। অসংখ্য ছাত্রছাত্রী আহত অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছে। অনেকেই গুরুতর জখম অবস্থায় চিকিত্‍সাধীন।’
বাম নেতা সুজন চক্রবর্তী এদিনের নবান্ন অভিযানকে কেন্দ্র করে শাসকদলকে একহাত নেন। সাংবাদিকদের জানান, ‘প্রতিদিন বেকার পড়ুয়াদের প্রতারণা করা হচ্ছে, তাঁদের কাছ থেকে লুঠ করা হচ্ছে। সেই দাবি নিয়ে এদিন নবান্ন অভিযানের আয়োজন করা হয়।’
তিনি আরও বলেছেন, ‘মিছিলের উপর পুলিশের অকথ্য অত্যাচারের এটা স্পষ্ট যে এবার নবান্নের তেজ-দম্ভ ভাঙবে, দিল্লির তেজও ভেঙে গুড়িয়ে যাবে। নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জ, জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহারের ফলে বহু ছাত্রছাত্রী আহত হয়েছেন।’ তাঁর কথায়, ‘৪০০-৫০০ জন যুব-ছাত্র কমবেশি আহত হয়েছে। গুরুতর জখমদের হাসপাতালে ভরতি করা হয়েছে।

Related articles

ওড়িশার অনুরোধ! দিঘার জগন্নাথ মন্দির থেকে উঠে গেল ‘ধাম’ শব্দ

বিজেপি সরকারের জমানায় প্রথম ধর্মীয় পদক্ষেপে বদলে গেল দিঘার বহুচর্চিত জগন্নাথ ধামের নাম। প্রতিবেশী ওড়িশা থেকে আগেও বারবার...

সময়সীমা শেষের আগেই সিআইডিকে চিঠি অভিষেকের, কী লিখলেন তৃণমূল সাংসদ

সই জাল-কাণ্ডে যখন ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট তৃণমূল (TMC) সুপ্রিমোর বাড়ির সংলগ্ন দলীয় কার্যালয়ে সিআইডি টিম, তখনই...

ঘাটাল মাস্টার প্ল্যান : মুখ্যমন্ত্রী কী বললেন? দেবের বক্তব্যে আশার আলো

ঘাটাল মাস্টার প্ল্যান আমরা করবই। মঙ্গলবার কোলাঘাটে প্রশাসনিক বৈঠক শেষে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)।...

আদালতে যাওয়ার পথে সব্যসাচীকে লক্ষ্য করে ডিম-গোবর

তোলাবাজি ও ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী দত্তকে (Councillor Sabyasachi Dutta) মঙ্গলবার...