Saturday, February 28, 2026

বাড়ছে ভোট গ্রহণের সময়সীমা, জানাচ্ছে নির্বাচন কমিশন

Date:

Share post:

আর মাত্র কয়েকদিন। তারপরেই বিধানসভা ভোট বাংলায়। যদিও এখনও পর্যন্ত ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেনি নির্বাচন কমিশন। ২০২১ সালে পশ্চিমবঙ্গ সহ ৪ রাজ্যের ভোটকে পাখির চোখ করছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে তামিলনাড়ুর পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিল কমিশনের একটি দল। সেই দলের নেতৃত্বে ছিলেন মুখ্যনির্বাচনী আধিকারিক সুনীল অরোরা। তিনি জানান, খুব শীঘ্রই রাজ্যগুলিতে স্পেশ্যাল এক্সপেন্ডিচার অবজার্ভার মোতায়েনের কথা ভাবছে কমিশন।

বাংলায়ও কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট হবে তা আগেই জানান হয়েছিল কমিশনের তরফে। ফের একবার কেন্দ্রীয় বাহিনীর ওপর আস্থা রাখার বার্তা দিলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। ২০২১-এর ভোটে কেন্দ্রীয় বাহিনীকে বেশ বড় ভূমিকায় দেখা যাবে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, অসমসহ কেন্দ্রশাসিত পন্ডিচেরিতেও।

অন্যদিকে সুনীল অরোরা জানান, করোনা আবহে ভিড় এড়াতে ভোটগ্রহণের সময়সীমা বাড়ানো হবে। জানা গিয়েছে, ১ ঘন্টা বাড়ানো হতে পারে ভোটগ্রহণের সময়সীমা। এছাড়াও জানা গিয়েছে, কেরল, তামিলনাড়ু, পন্ডিচেরিতে ১ দফায় ভোট হতে পারে। পশ্চিমবঙ্গে ভোট হতে পারে ৬-৭ দফায়। অসমে ২-৩ দফায় ভোট হতে পারে।

আরও পড়ুন-কোভ্যাক্সিন সরবরাহ বন্ধ করতে কেন্দ্রকে চিঠি স্বাস্থ্যমন্ত্রীর, উত্তর দিল স্বাস্থ্যমন্ত্রক

Advt

spot_img

Related articles

কাজে যাওয়ার পথে বেপরোয়া গাড়ির ধাক্কা, আলিপুরদুয়ারে মৃত্যু ৪ চা-শ্রমিকের

শনিবার সকালে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে ভয়াবহ পথদুর্ঘটনা (Alipurduar road accident)। হাসিমারা-জয়গাঁ এশিয়ান হাইওয়েতে চা বাগানের শ্রমিকদের পিষে দিল একটি...

পাকিস্তান- আফগানিস্তান সংঘর্ষের মাঝেই ইসলামাবাদের পাশে আমেরিকা!

তালিবানকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী গোষ্ঠী আখ্যা দিয়ে আফগানিস্তান-পাকিস্তান সংঘর্ষ (Afghanistan Pakistan War like situation) পরিস্থিতিতে খোয়াজা আসিফের পাশে মার্কিন...

হার্ভার্ড থেকে স্নাতক, অক্সফোর্ডের স্কলার- সমপ্রেমে সোচ্চার রাজ্যসভার তৃণমূল প্রার্থী মেনকা

রাজ্যসভার নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস (Rajya Sabha Election TMC Candidate List)। বাবুল সুপ্রিয়, রাজীব...

বলিভিয়ায় ভেঙে পড়ল টাকা ভর্তি কার্গো বিমান! দুর্ঘটনার ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

ব্যাংকের টাকা নিয়ে যাওয়ার সময় ভেঙে পড়লো কার্গো বিমান (Bolivian Cargo Plane Crash)। বলিভিয়ায় রাজধানী লা পাজ শহরের...