Saturday, May 16, 2026

লক্ষ্য আয় বাড়ানো, ব্যবসার অনুমতি কলকাতা মেট্রোর

Date:

Share post:

আয় বাড়াতে মরিয়া কলকাতা মেট্রো (Kolkata Metro)। সেই লক্ষ্যে কলকাতার বিভিন্ন মেট্রো স্টেশনের বাইরে দেওয়া হয়েছে অস্থায়ী স্টল। ভ্যালেন্টাইন্স ডে’র আবহে তরুণ-তরুণীদের কথা মাথায় রেখে এই উদ্যোগ। স্টলগুলোতে মূলত রয়েছে কম দামের নকল গয়নার সম্ভার। রবীন্দ্র সদন, দমদম (Dumdum), শোভাবাজার, মহানায়ক উত্তম কুমার, ধর্মতলা (Esplanade), কালীঘাটের (Kalighat) মতো স্টেশনের বাইরে নজরে পড়েছে এই বিশেষ স্টল। টুকটাক কেনাকাটা চলছে চোখে পড়ার মতো। বিশেষ এই দিনগুলিতে যাতে আয়ের মাত্রা বৃদ্ধি করা যায় সেই লক্ষ্যে মেট্রো কর্তৃপক্ষের এই উদ্যোগ।

মেট্রোরেল আধিকারিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের কোনওরকম অসুবিধা না করে স্টল বসানোর কথা বলা হয়েছে। করোনা আবহাওয়া এবং লকডাউন পরবর্তী অধ্যায়ে মেট্রোর আয় আগের থেকে কমতে পারে প্রায় ৭০ শতাংশ, আশঙ্কা এমনটাই। এই ঘাটতি বা লোকসান যাতে কিছুটা হলেও পূরণ করা যায় তাই ব্যবসা করতে দেওয়ার।

এক মেট্রো আধিকারিক বলেছেন, “বিভিন্ন উৎসব- অনুষ্ঠানে মানুষের যেমন মেট্রোতে ঢল নাম, তেমনই বৃদ্ধি পায় বিভিন্ন দোকান থেকে কেনাকাটি করার প্রবণতা। সেই প্রবণতাকে কাজে লাগিয়ে আমরা স্টল দেওয়ার কথা ভেবেছি।” যাত্রীদের কথা মাথায় রেখে স্টলগুলোকে ‘পেড এরিয়া’ বা প্লাটফর্মে বসানোর অনুমতি দেওয়া হয়নি। সেই সঙ্গে তাদের মেনে চলতে হচ্ছে করোনা সংক্রান্ত কঠিন গাইডলাইন। সন্ধ্যে আটটার পর স্টল বন্ধ করে দেওয়ার নির্দেশও দেওয়া রয়েছে। লকডাউন পরবর্তী সময়ে মেট্রো চালু হলেও উল্লেখযোগ্যভাবে দেখা মেলেনি যাত্রীর।

আগে যেখানে সাড়ে ছয় লক্ষর কাছাকাছি যাত্রী যাতায়াত করতেন, সেখানে এইই সংখ্যাটা এখন কমে দাঁড়িয়েছে প্রায় আড়াই লক্ষের কোঠায়। তবে আগামী দিনে যাত্রী সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে এই সমস্ত স্টলকে কেন্দ্র করে সাধারণ মানুষের যে আগ্রহ তাতে করে আয়েও যে কিছু প্রভাব পড়বে তা বলাই বাহুল্য।

আরও পড়ুন: কুলপির ঢোলায় অভিষেকের জনসভা, কী বললেন তিনি?

Advt

Related articles

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...