Saturday, May 16, 2026

মা দুর্গার প্রতিচ্ছবি মমতা, ৫০ বছর থাকবে তৃণমূল: অভিষেক

Date:

Share post:

কুলপির সভা থেকে বিজেপিকে (Bjp ) নিশানা করে একের পর এক তোপ দেগেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। শনিবার, কুলপির ঢোলার সভা থেকে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) মা দুর্গার প্রতিচ্ছবি, আগামী দিনে দিনে অসুর বধ করবেন। উদাহরণ দিতে গিয়ে ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, একদিকে একা মমতা। তাঁর বিপরীতে বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব। সঙ্গে যোগ হয়েছে ইডি-সিবিআইয়ের (Ed-Cbi) মতো তদন্তকারী সংস্থাগুলি। কিন্তু যেভাবে মা দুর্গা সব অসুরের বিরুদ্ধে একা লড়াই করেছেন, সেভাবেই লড়াই করে চলেছেন মমতা। এই বিষয় নিয়ে দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিরুদ্ধে সুর চড়ান অভিষেক। তিনি বলেন, মা দুর্গাকে অপমান করেছেন বিজেপি রাজ্য সভাপতি। তিনি মা দুর্গার সম্পর্কে জানেন না।

বাংলার মহিলা বলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে এত আক্রমণ। অভিষেক বলেন, “মানুষের হৃদয় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে ফেলা যাবে না। বহিরাগতদের গুটকার থুথু বাংলার লোহায় জং ধরাতে পারবে না। আগামী 50 বছর বাংলায় তৃণমূল থাকবে”। অভিষেক প্রশ্ন তোলেন, বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, গুজরাট থেকে লোক এসে তাঁকে অপমান করবে?

আরও পড়ুন:নাম নিতে ভয়! ইয়ে ডর হামে আচ্ছা লাগা: অমিত শাহকে কটাক্ষ অভিষেকের

যুব তৃণমূল (Tmc) সভাপতির মতে, এ লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার লড়াই নয়, এই লড়াই বহিরাগতদের বাংলা থেকে তাড়ানোর লড়াই। এবার তৃণমূল আড়াইশো পার করবে। যারা বাংলার মানুষের, ভালবাসা, আবেগ, অহংকার নিয়ে নয়ছয় করছে, দিল্লির (Delhi) বুকে বিক্রি করছে- বাংলার মানুষ এবার তাদের জবাব দেবে।

Advt

Related articles

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...