Wednesday, March 11, 2026

সৌরভকে মনে করালেন ঋষভ, সপাটে মারলেন ‘বাপি বাড়ি যা’

Date:

Share post:

ক্রিকেটপ্রেমীদের মনে এখনও টাটকা ‘বাপি বাড়ি যা’। সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) এই শট এক সময় দাপিয়ে বেড়িয়েছিল ক্রিকেট বিশ্ব। তিনি অবসর নেওয়ার পর ট্রেড মার্ক শটটি চলে গিয়েছিল হিমঘরে৷ তরুণ ক্রিকেটার ঋষভ পন্থের (Rishav Pant) ব্যাটে ফিরল নস্টালজিয়া। ইংল্যান্ডের (England) বিরুদ্ধে এই শট খেলে গ্যালারিতে পাঠালেন বল।

টেস্ট ম্যাচ হলেও চালিয়ে খেলতেই পছন্দ করেন ঋষভ। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট ম্যাচেও তার ব্যতিক্রম হল না। ভারতের বিরুদ্ধে দারুণ বল করছিলেন মইন আলি। একই ওভারে তিনি সাজঘরের রাস্তা দেখিয়েছিলেন ইশান্ত শর্মা এবং অক্ষর প্যাটেলকে। যদিও তাতে বিন্দুমাত্র মনোবল ভাঙেনি ঋষভের। বরং নিজের শটের ঝুলি থেকে বের করলেন একের পর এক আক্রমণাত্মক শট। ৯১ তম ওভারে ইংল্যান্ডের অধিনায়ক জো রুটকেও (Joe Root) একইভাবে সামাল দেন তিনি। সপাটে ব্যাট চালিয়ে রুটের ডেলিভারিকে পাঠিয়ে দেন সোজা দর্কাসনে। ঋষভের এই শট দেখে অনেকেই ফিরে পেলেন সৌরভের ‘বাপি বাড়ি যা’র স্বাদ। বিস্ময় প্রকাশ করতে দেখা গিয়েছে অধিনায়ক বিরাট কোহলিকেও৷ সামাজিক মাধ্যমেও এখন ঘোরাফেরা করছে ঋষভের ‘বাপি বাড়ি যা’। যদিও দ্বিতীয় ইনিংসে মাত্র ৮ রান করেছেন তিনি।

ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম টেস্টে পরাস্ত হয়েছিল টিম ইন্ডিয়া। যার ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইতেও চাপ বেড়েছিল বিরাট কোহলি, চেতেশ্বর পুজারাদের ওপর। এই অবস্থায় দ্বিতীয় ম্যাচে ভারতের জন্য জয় হয়ে পড়েছে আবশ্যিক। চার ম্যাচের টেস্ট সিরিজ জয়ের পথ সুগম করতেই দ্বিতীয় ম্যাচ দলের কাছে ‘মাস্ট উইন’। প্রথম ইনিংসে ৩২৯ রান করেছিল ভারত। জবাবে ১৩৪ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়ার টপ অর্ডার ব্যর্থ হলেও সবাইকে অবাক করে শতরান করলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) (১৪৮ বলে ১০৬ রান)। অধিনায়ক বিরাট কোহলি করেছেন ৬২ রান। দ্বিতীয় ইনিংসে দশ উইকেট হারিয়ে ভারতের মোট রান ২৮৬।

আরও পড়ুন: ৫৪ টি মৃতদেহ উদ্ধার উত্তরাখণ্ডের চামোলিতে, নিখোঁজ ১৫০

Advt

spot_img

Related articles

বুকিং করেও মিলছে না রান্নার গ্যাস, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব অটো ভাড়ায়

হেঁশেলে হাহাকার, জেলায় জেলায় এলপিজি সংকট। সমস্যায় আমজনতা। এক লাফে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৬০ টাকা। গ্যাস বুকিং...

কয়লা মামলায় মনোরঞ্জনের বাড়িতে ইডি অভিযান, শুক্রবার হাজিরার নির্দেশ 

বুধবার সকালে রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের (Manoranjan Mondal) বাড়িতে ইডি অভিযান (ED Raid Durgapur)। কয়লা পাচার মামলার...

আকাশছোঁয়া সাফল্য আর তীব্র সমালোচনার মাঝেই কর্মবিরতিতে বরুণ ধাওয়ান

বড় সিদ্ধান্ত বলিউডের হার্টথ্রব বরুণ ধাওয়ানের (Varun Dhawan)। ‘বর্ডার ২’ ছবিতে তাঁর অভিনয় নিয়ে নিন্দুকেরা প্রশ্ন তুললেও, বক্সঅফিস...

আজই কলকাতায় আসছেন আর এন রবি, বৃহস্পতিতে শপথ গ্রহণ বাংলার নতুন রাজ্যপালের

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আগামী ১২ মার্চ শপথ নেবেন রবীন্দ্র নারায়ণ রবি (Ravindra Narayana Ravi)। বুধবার সন্ধ্যায় চেন্নাই থেকে...