Monday, May 11, 2026

ব-বাংলা, দ-দিদি, ম-মমতা, খ-খেলা হবে, ল-লাভলী! বাগদেবীর সামনে “হাতেখড়ি” মদনের

Date:

Share post:

এ বছর অভিনব কায়দায় এবং ছড়ার ছন্দে বাগদেবী সরস্বতীর আরাধনা করলেন তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। একেবারে ছন্দে ছন্দ মিলিয়ে ছড়া বলতে বলতে এদিন নিজে “হাতেখড়ি” দেন মদন মিত্র। সেখানে হাজির বড়দেরকেও “হাতেখড়ি” দেওয়ান তিনি।

তবে এই “হাতেখড়ি” একেবারেই অন্য আঙ্গিকে। কিছুটা মজারও বটে। এদিন মদন মিত্র “হাতেখড়ি”র সময় বেশকিছু অক্ষর ও শব্দ প্রয়োগ করেন। তিনি প্রথমেই বলেন, ব-বাংলা, দ-দিদি, ম-মমতা, খ-খেলা হবে এবং ল- লাভলী। অর্থাৎ, বিধানসভা ভোটের বছরে এবং বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে যে শব্দবন্ধনী গুলি বারবার উঠে এসেছে, সেগুলি তিনি গানের ছন্দে তুলে এনেছেন।

আরও পড়ুন-সচিন-লতা মঙ্গেশকরদের টুইটের পিছনে বিজেপি আইটি সেল, বিস্ফোরক মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী

ইতিমধ্যে মদন মিত্র প্রতিপক্ষ রাজনৈতিক দল ও তাদের নেতাদের ব্যঙ্গ করে “কুমড়ো-লাভলী” মিম গানটি খুব জনপ্রিয়তা লাভ করেছে। রাজনৈতিক মহলে প্রশংসাও পেয়েছেন প্রাক্তন মন্ত্রী।

এদিন বাগদেবীর আরাধনা করে মদন মিত্র জানিয়েছেন, সদ্য তৃণমূল থেকে যাঁরা বিজেপিতে যোগদান করেছেন আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁদের অবস্থা যে ভয়ানক হবে সে ব্যাপারে তিনি নিশ্চিত। এদিন গানের ছন্দে তৃণমূল নেতা জানিয়েছেন, বাংলার মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন এবং থাকবেন। বিজেপির অপসংস্কৃতি কখনই বাংলার মানুষের সঙ্গে মেলে না বলেও দাবি করেন তিনি।

Advt

Related articles

নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকে ৬ সিদ্ধান্ত: সামাজিক প্রকল্প বন্ধ না হওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর

রাজ্যে প্রথম বিজেপি সরকার গঠিত হওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নের এই...

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...