Thursday, May 14, 2026

ডোনার নামে ভুয়ো ফেসবুক পেজ, অভিযোগ দায়ের সাইবার ক্রাইমে

Date:

Share post:

দিনের পর দিন রাজ্যে বেড়েই চলেছে সাইবার ক্রাইম (Cyber Crime) সেলিব্রিটি (Celebrity) বা ভিভিআইপিদের (VVIP) নামে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভুয়ো অ্যাকাউন্ট (Fake Account) তৈরি নতুন নয়। সোশ্যাল মিডিয়ায় এই ভুয়ো অ্যাকাউন্ট গুলি থেকেই পোস্ট করা হচ্ছে আপত্তিকর সমস্ত ছবি কিংবা লেখা। ভুয়ো সেই ফেসবুক পেজ থেকে লাগাতার পোস্ট করার কারণে বেড়ে চলেছে এর ফলোয়ারের সংখ্যাও। এবার ডোনা গঙ্গোপাধ্যায়ের (Dona Ganguly) নামে ভুয়ো ফেসবুক পেজ। নৃত্যশিল্পী অভিযোগ দায়ের করলেন লালবাজার ( Lal bazar) সাইবার ক্রাইম শাখায়। ডোনার অভিযোগ, তাঁর নামে তৈরি ভুয়ো ফেসবুক পেজটি থেকে অনবরত আপত্তিকর মন্তব্য ও ছবি পোস্টও করা হয়। পেজটি যে তাঁর নয়, সে বিষয়টিও নিশ্চিত করে জানিয়েছেন তিনি।

সৌরভ (Saurav Ganguly) পত্নী ডোনার নামে খোলা ভুয়ো ফেসবুক পেজটি এখনও পর্যন্ত ৭৮ হাজার ২৬৯ জন ফলো করেছেন। পুরো বিষয়টি নিয়েনিয়ে বেশ বিরক্ত গঙ্গোপাধ্যায় পরিবার। প্রসঙ্গত এর আগে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ডোনা গঙ্গোপাধ্যায়ের কন্যা সানার নামেও সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছিল। অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমেছে লালবাজার সাইবার ক্রাইম শাখার গোয়েন্দারা।

 

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...