Friday, June 26, 2026

করোনায় আক্রান্ত অভিনেতা রণবীর শোরে

Date:

Share post:

করোনা পিছু ছাড়ছে না বলিউডের । এবার আক্রান্ত হলেন অভিনেতা রণবীর শোরে। নিজের সোশ্যাল হ্যান্ডেলে নিজেই এই খবর দিয়েছেন তিনি । জানা গিয়েছে, করোনায় আক্রান্ত হলেও তাঁর উপসর্গ নেই বললেই চলে । আপাতত বাড়িতেই তিনি কোয়ারেন্টিনে রয়েছেন বলে জানিয়েছেন ।
সম্প্রতি কঙ্কনা সেনশর্মার সঙ্গে সম্পর্ক এবং বিচ্ছেদ নিয়ে মুখ খোলেন রণবীর। তিনি বলেন, কঙ্কনার সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়ে গিয়েছে কিন্তু সন্তানের বিষয়ে তাঁরা একযোগে সমস্ত সিদ্ধান্ত নেন। তাঁদের বিচ্ছেদের প্রভাব যাতে ছেলে হারুনের উপর না পড়ে, সে বিষয়ে তাঁরা সদা সতর্ক বলে জানান রণবীর। শুধু তাই নয়, একজন পরিচালকের সঙ্গে অভিনেতার যেমন সম্পর্ক হওয়া উচিত, কঙ্কনার সঙ্গে বর্তমানে তাঁর তেমনই বোঝাপড়া বলে জানান রণবীর শোরে।

 

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...