Friday, March 13, 2026

মায়ের আবেগের কাছে হার মেনে বিজেপিতে যাচ্ছেন না রাজীব ঘনিষ্ঠ নেতা

Date:

Share post:

মায়ের কথা ফেলতে পারলেন না। তাই মায়ের চোখে জল দেখে শেষ পর্যন্ত দলবদলের চিন্তাভাবনা থেকে সরে এলেন রাজীব ঘনিষ্ঠ নেতা ডোমজুড়ের তৃণমূল পরিচালিত সলপ একনম্বর পঞ্চায়েতের উপপ্রধান জ্যোতির্ময় ঘোষ । তিনি জানিয়েছেন, তৃণমূল থেকেই কাজ করতে চান। সর্বশক্তি দিয়ে জেতাতে চান ডোমজুড়ে দলের প্রার্থীকে ।
রাজীব যখন তৃণমূলে থেকে বেসুরো মন্তব্য করেছেন তখনো তাকে সমর্থন করেছিলেন এই উপপ্রধান । এমনকি বিজেপি পার্টি অফিসেও তাকে রাজীবের সঙ্গে দেখা গেছিল। তাই স্বাভাবিকভাবেই রাজীবের বিজেপি যোগ দেওয়ার পর জল্পনা বেড়েছিল যে উপ-প্রধানের বিজেপিতে যোগ দেওয়া শুধু সময়ের অপেক্ষা। যদিও সেই আশায় জল ঢেলে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন , তিনি তৃণমূলেই আছেন। জানা গিয়েছে, বিজেপি তে যাওয়ার জন্য তিনি যখন সিদ্ধান্ত নেন তখন পরিবারে অশান্তি শুরু হয়। মা বোঝানোর চেষ্টা করেন যে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাবার সিদ্ধান্ত ভুল। শেষ পর্যন্ত মায়ের আবেগের কাছে হার মানতে হয়েছে ছেলেকে।
এই বিষয়ে হাওড়া জেলা( সদর) সভাপতি মন্ত্রী অরূপ রায় জানান, কেউ যদি তার ভুল বুঝতে পারে তাহলে অবশ্যই সেটা ইতিবাচক দিক।

spot_img

Related articles

উন্নয়নের খতিয়ান দিতে গিয়েও ‘না’! চেয়েও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সুযোগ পেল না তৃণমূল

রাজ্যের আদিবাসী ও জনজাতি উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকারের ‘রিপোর্ট কার্ড’ পেশ করতে চেয়েও রাষ্ট্রপতির দেখা পেলেন না তৃণমূল সাংসদেরা।...

বিধানসভা ভোটে নজিরবিহীন নজরদারি: কয়েক গুণ বাড়ছে পর্যবেক্ষক, থাকছে ৩৬০ ডিগ্রি ক্যামেরা

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বাঁধছে নির্বাচন কমিশন। রাজ্যের প্রতিটি বুথে স্বচ্ছতা বজায়...

বাংলার জনজাতি উন্নয়নকে উপেক্ষা করে কেন আক্রমণ? রাষ্ট্রপতির কাছেই উত্তর চায় তৃণমূল 

গত তিন দশকের বাম আমলের অচলাবস্থা কাটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় বাংলার আদিবাসী ও অনগ্রসর জনজাতিদের উন্নয়ন আজ এক...

“বার অ্যাসোসিয়েশন কি মানুষের স্বার্থে মামলা লড়ে?” হাইকোর্টে প্রশ্ন তুলে বিরোধীদের নিশানা কল্যাণের

দীর্ঘ ১১ মাসের আইনি লড়াই ও টানাপড়েন শেষে এসএলএসটি নিয়োগ সংক্রান্ত আদালত অবমাননা মামলার শুনানি শেষ হল কলকাতা...