Saturday, May 16, 2026

বিজেপিতে যোগ দিলেও মমতাই তাঁর দিদি, বললেন যশ! দিলীপকে বিঁধলেন নুসরত

Date:

Share post:

খুব কাছের “বন্ধু” যশ-এর গেরুয়া যোগ দিলেও বিজেপি (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) স্বাভাবসিদ্ধ ভঙ্গিতেই আক্রমণ শানালেন সাংসদ (MP)-অভিনেত্রী (Actress) নুসরত জাহান (Nusrat Jahan)। মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নারী নিরপত্তা নিয়ে কটাক্ষ করেছিলেন রাজ্য বিজেপি সভাপতি। তারই পাল্টা দিয়ে টুইটে দিলীপ ঘোষকে বিঁধেছেন বসিরহাটের তৃণমূল (TMC) সাংসদ নুসরত। একইসঙ্গে তিনি বুঝিয়ে দিয়েছেন, বন্ধুত্ব আর রাজনীতি তিনি মেলাবেন না।

টুইটে আক্রমণ করে নুসরত গত বছর ৩১ জানুয়ারি দিলীপ ঘোষের করা একটি মন্তব্য মনে করিয়েছেন।অভিনেত্রী-সাংসদ লেখেন, “আমাদের ছেলেরা ঠিক কাজই করেছে। ওই মহিলার ভাগ্য ভাল। হেনস্থা ছাড়া তাঁকে আর কিছু করা হয়নি। প্রতিবাদ করলেই মহিলাদের এভাবে চরিত্রহনন করে বিজেপি। বলে রাখি, গত বছর ৩১ জানুয়ারি দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে প্রতিবাদরত এক মহিলার হাত থেকে পোস্টার ছিনিয়ে নিয়েছিলেন বিজেপি কর্মীরা। সেই ঘটনাতেই এই প্রতিক্রিয়া জানিয়েছিলেন দিলীপ ঘোষ। আবারও লজ্জাজনক মন্তব্য”।

দিলীপ ঘোষের ঠিক কোন মন্তব্যের পরিপ্রেক্ষিতে এমন কড়া ভাষায় টুইটে প্রতিক্রিয়া দিলেন নুসরত? রাজ্য বিজেপি সভাপতি মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেছিলেন, “তৃণমূল কর্মীরা বলেন তাঁদের নেত্রী মহিলা বলে তাঁকে আক্রমণ করা হয়। কিন্তু আপনারই বলুন, একজন মহিলা আরেকজন মহিলার চরিত্রের দিকে কী করে আঙুল তুলতে পারেন? এই রাজ্যে দিদিমণি ধর্ষণের ক্ষতিপূরণ বেঁধে দিয়েছেন। ২০ হাজার, ৪০ হাজার, ৫০ হাজার।”

বন্ধু যশের দাশগুপ্তের (Josh Dasgupta) বিজেপিতে যোগদানের ঠিক আগে দিলীপ ঘোষকে একহাত নিয়ে এই টুইট করেছিলেন নুসরত। তিনি তৃণমূলের সাংসদ ও জাতীয় মুখপাত্র। আবার বন্ধু যশ ঢাকঢোল পিটিয়ে বিজেপিতে! তবে দু’জনেই জানিয়েছেন রাজনীতিতে পৃথক দল হলেও তাঁদের বন্ধুত্বে কোনও প্রভাব পড়বে না। শুধু তাই নয়, এককদম এগিয়ে নিজেকে এখনও দিদির মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বলে দাবি করেন যশ।

তিনি বলেন, ”আমি এখনও মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান করি। আমি এখনও নিজেকে ওনার ভাই বলি।” আর বন্ধু নুসরত প্রসঙ্গে অভিনেতা বলেন, ”নুসরত আমার বন্ধু। আমাদের বন্ধুত্ব জীবিকার সূত্রে। আমাদের পেশা অভিনয়। নুসরত তাঁর মতাদর্শে তৃণমূলে রয়েছে। আমি আমার মতাদর্শে বিজেপিতে। আমার আরেক বন্ধু মিমিও (Mimi Chakraborty) তৃণমূলে রয়েছেন। কিন্তু আমরা আবার একসঙ্গে কাজ করব। রাজনীতির রঙ এখানেই থাক। টলিউডে রাজনীতির রঙ না লাগানোই ভালো।”

Advt

Related articles

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...