Thursday, May 14, 2026

সিনেমা নয় বাস্তব! নাইজেরিয়ার পড়ুয়াদের অপহরণ করে মুক্তিপণের দাবি

Date:

Share post:

সিনেমার মতো শোনালেও বাস্তব। মধ্য নাইজেরিয়ায় (Nigeria) আচমকাই স্কুলে ঢুকে শতাধিক পড়ুয়াকে অপহরণ করল একদল বন্দুকধারী। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক পড়ুয়ার। সেইসঙ্গে কয়েকজন শিক্ষককেও অপহরণ করা হয়। সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে নাইজের রাজ্যের কাগাড়া (Kagara) শহরে একটি সরকারি সায়েন্স কলেজে মিলিটারি পোশাক পড়ে আসা একদল বন্দুকধারী স্কুল থেকে পড়ুয়া এবং শিক্ষকদের অপহরণ করে পাশের জঙ্গলে নিয়ে যায়। এরপরই অপহরণকারীরা ৫০০ মিলিয়ন ডলার মুক্তিপণ দাবি করে। তদন্তে নেমেছে পুলিশ। প্রাথমিকভাবে তাঁদের অনুমান, এইসকল দুষ্কৃতীরা কোনও বড়সড় অপরাধচক্রের সঙ্গে যুক্ত।

সরকারি এক আধিকারিক জানিয়েছেন, ঘটনার সময় কলেজের এক কর্মী এবং কিছু ছাত্র পালাতে সক্ষম হন। তিনি আরও জানান, স্কুলটিতে প্রায় ১ হাজার পড়ুয়া রয়েছে। তাদের মধ্যে ঠিক কতজনকে অপহরণ করা হয়েছে তার সঠিক হিসাব এখনই বলা সম্ভব হচ্ছে না। ইতিমধ্যেই নাইজেরিয়ার প্রেসিডেন্ট বুহারির নির্দেশে বিমানবাহিনীর সহায়তায় অপহৃত ওই শিক্ষক এবং পড়ুয়াদের উদ্ধারের জন্য অভিযানে নামানো হয়েছে সেনা। যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে সে বিষয়ে নিরাপত্তা আধিকারিকদের সবরকম ব্যবস্থা গ্রহণের কড়া নির্দেশ দিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী।

 

Advt

 

Related articles

বিধানসভায় স্পিকার পদপ্রার্থী বিজেপির রথীন্দ্র, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিধায়কের 

বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠনের পর এবার পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার (New Speaker of West Bengal Assembly) হিসেবে বিজেপির পরিষদীয়...

বাংলা যেন বুলডোজার রাজ্য না হয়! ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল আইনজীবী মমতার 

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৃহস্পতিবার ব্যক্তিগতভাবে কলকাতা হাই কোর্টে (Kolkata High Court) উপস্থিত হয়ে বাংলাজুড়ে বিজেপির ছড়িয়ে দেওয়া...

উচ্চমাধ্যমিকে জেলাভিত্তিক সাফল্যের শীর্ষে পূর্ব মেদিনীপুর, প্রথম দশে কলকাতাও 

বৃহস্পতিবার সকালে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত (HS Result) হতে দেখা গেল জেলাভিত্তিক পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (East...

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...