Wednesday, June 10, 2026

আগামী সপ্তাহের মধ্যেই রাজ্যে আসছে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

Date:

Share post:

পাখির চোখ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন(Assembly Election)। সব ঠিকঠাক থাকলে আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে রাজ্যে আসছে চলেছে কেন্দ্রীয় বাহিনী (Central Force)। প্রাথমিক ভাবে রাজ্যকে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর কথা জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সূত্রের খবর, আগামী সপ্তাহেই ধাপে ধাপে বাহিনীর জওয়ানরা রাজ্যের বিভিন্ন প্রান্তে ঢুকতে শুরু করবে। রাজ্যে ইতিমধ্যেই মোতায়েন থাকা বাহিনীর সঙ্গে মিলেমিশে কাজ করবেন তাঁরা। আর কয়েকদিন পরই ভোটের দিন ঘোষণা করা হবে বলে জানা গেছে। তাঁর আগে বিভিন্ন স্পর্শকাতর এলাকায় টহলদারি চালাবেন বাহিনীর জওয়ানরা। এর মধ্যে থাকছে সিআরপিএফ , সিআইএসএফ, বিএসএফ। এছাড়াও থাকছে এসএসবি, আইটিবিপি।

সুষ্ঠভাবে বিধানসভা নির্বাচন করার জন্য নিরাপত্তা এখন নির্বাচন কমিশনের(Election Commission) কাছে বড় চ্যালেঞ্জ। তিনদিনের সফরে এসে কমিশনের ফুল বেঞ্চ ইতিমধ্যেই রাজ্যের পরিস্থিতি পরিদর্শন করে গিয়েছে। সেসময় তাঁরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁরা বলেছিলেন সাম্প্রতিক পরিস্থিতিতে নিরাপত্তা বজায় রাখতে ভোটের মাসখানেক আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন করা হবে। তাঁদের কথামত সব ঠিক থাকলে ধাপে ধাপে নিয়ম মেনেই বাহিনী মোতায়েন শুরু করা হবে।  ভোটের সময় কত বাহিনী হাতে থাকবে, তার উপর নির্ভর করবে কোথায় তাঁদের কীভাবে মোতায়েন করা যাবে।

বাংলার মাটিতে পা দিয়েই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের তরফে চিফ ইলেকশন কমিশনার সুনীল অরোরা(Sunil Arora) জানিয়ে দেন, নির্বাচন কমিশন জানে, কীভাবে এবারের নির্বাচন সুষ্ঠু ও অবাধ করাতে হবে। ফুল বেঞ্চের সদস্য হিসেবে চিফ ইলেকশন কমিশনার সুনীল অরোরার সঙ্গে আসেন আরও দুই ইলেকশন কমিশনার রাজীব কুমার ও সুশীল চন্দ্র। তার আগে রাজ্য সফরে এসে ডেপুটি কমিশনার সুদীপ জৈনও ইঙ্গিত দিয়েছিলেন, ভোট পরিচালনার ক্ষেত্রে কর্তব্য গাফিলতি হলে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারিককে সরিয়ে দেওয়া হবে।

আরও জানা গিয়েছে, নির্বাচনের সময় বাহিনী মোতায়েন সংক্রান্ত বিষয় ঠিক করতে রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার। রাজ্য সরকার ও কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসারের যৌথ আলোচনার ভিত্তিতেই ঠিক হবে, কোন জেলায় কত কম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে বা মোতায়েন করা হবে। রাজ্যে এসে পৌঁছানোর পরদিন থেকেই বিভিন্ন এলাকায় এলাকায় রুটমার্চ শুরু করে দিতে চায় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। বিধানসভা নির্বাচনে নিরাপত্তা প্রদানের মতো গুরুদায়িত্ব হাতে নেওয়ার আগে প্রত্যেক এলাকা ভাল করে চিনে নিতে এবং রাজ্যের ভোটারদের মন থেকে ভয় দূর করতেই এক এক দিন এক এক এলাকা ভাগ করে চলবে এই রুটমার্চ।

Advt

Related articles

বুধের সকালে কত হল হলুদ ধাতুর দাম, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সোনা বা রুপোর দামের হেরফের হয়। আপনি যদি আজ সোনা...

বিধানসভায় সই জাল মামলায় ফের আদালতের দৃষ্টি আকর্ষণ অভিষেকের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে সই জাল কাণ্ডের তদন্তে সিআইডির (CID) অতিসক্রিয়তার অভিযোগ। মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা...

একধাক্কায় ১৮ আইএএস আধিকারিকের দায়িত্বে রদবদল নবান্নের

রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টনের সম্ভাবনার দিনেই নবান্নের (Nabanna) তরফে বড়সড় প্রশাসনিক রদবদলের নির্দেশিকা প্রকাশ্যে এসেছে। সরানো হলো একাধিক...

তৃণমূলের দলীয় কার্যালয়ে পুলিশের অতিসক্রিয়তা, মামলা দায়ের আদালতে 

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি তিরিশ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে মঙ্গলবার ওয়ারেন্ট ছাড়া তল্লাশি...