Friday, May 15, 2026

শেষপর্যন্ত গালওয়ানে সেনামৃত্যুর খবর স্বীকার করতে বাধ্য হল চিন

Date:

Share post:

টানা আট মাস পর অবশেষে সত্যিটা স্বীকার করতে বাধ্য হল চিন (china)। এতদিনের ঘোষিত অবস্থানের সম্পূর্ণ উল্টো মেরুতে দাঁড়িয়ে স্বীকার করল পূর্ব লাদাখের গালওয়ানে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে পিপলস লিবারেশন আর্মির কয়েকজন সেনা ও আধিকারিক নিহত হয়েছিলেন। অথচ এতদিন ধরে বেজিং দাবি করছিল গালওয়ানে (galwan) তাদের নাকি কোনও ক্ষয়ক্ষতিই হয়নি!

২০২০ সালের জুন মাসে লাদাখের (ladakh) গালওয়ানে চিনের সঙ্গে ভারতের সেনাদের রুদ্ধশ্বাস সংঘাতে চিনেরও বেশ কয়েকজন সেনা নিহত হন বলে ভারতের (india) তরফে শুরু থেকেই দাবি করা হচ্ছিল। যদিও তা নিয়ে কার্যত মুখই খুলতে চায়নি চিন। বরং চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র তা বারবার অস্বীকার করেছিলেন। তবে এবার কিছুটা বাধ্য হয়েই মাথা নত করল চিন। গত বছর জুনে গালওয়ান উপত্যকার প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (LAC) ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষে পাঁচ চিনা সেনা ও অফিসার নিহত হয়েছেন বলে শুক্রবার চিনের পিপলস লিবারেশন আর্মি (PLA) প্রথমবারের মত স্বীকার করল। একইসঙ্গে জানিয়ে দিল গালওয়ান সংঘাতে নিহত লালফৌজ জওয়ানদের নাম।

আরও পড়ুন-জম্মু-কাশ্মীরের সোপিয়ানে জওয়ানদের গুলিতে নিকেশ ৩ জঙ্গি

চিনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস সূত্রে খবর, কারাকোরাম পর্বতমালায় মোতায়েন সামরিক বাহিনীর আধিকারিক সহ একাধিক জওয়ানের মৃত্যুর খবর স্বীকার করেছে চিনের ‘সেন্ট্রাল মিলিটারি কমিশন’। এর আগে মৃত সেনাদের নাম প্রকাশ না করায় নিজেদের দেশেই বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল শি জিনপিং প্রশাসনকে। তাই চাপের মুখেই এই পদক্ষেপ বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের। প্রসঙ্গত, ভারত-চিন সীমান্তে চার দশকের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় গালওয়ান উপত্যকায়। ওই সংঘর্ষে মোট ২০ জন ভারতীয় সেনা নিহত হন। এই মাসেই রাশিয়ার সংবাদসংস্থা তাস জানিয়েছিল, গালওয়ান সংঘর্ষে প্রায় ৪৫ জন চিনা সেনা নিহত হন। এরপরেই তড়িঘড়ি নাম প্রকাশ করে বেজিং জানাল, নিহতের সংখ্যা আসলে পাঁচ।

Advt

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...