Thursday, May 14, 2026

অভিষেকের বিরুদ্ধে মানহানিকর মন্তব্যের জের: এবার অমিত শাহকে সমন পাঠাল আদালত

Date:

Share post:

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Benarjee) বিরুদ্ধে মানহানিকর মন্তব্যের জেরে এবার সমন পাঠানো হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah)। অভিষেকের করা মামলার প্রেক্ষিতে অমিত শাহকে হাজিরা দেওয়ার সমন পাঠায় আদালত। বিধাননগরে রাজ্যের সাংসদ, বিধায়কদের জন্য গঠিত বিশেষ আদালতের তরফে ২২ ফেব্রুয়ারি সকাল ১০টায় তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।

এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু (Sanjay Basu) জানান, ২০১৮-র ১১ অগাস্ট কলকাতার মেয়ো রোডে হওয়া বিজেপি-র একটি জনসভায় অমিতের মন্তব্যের প্রেক্ষিতেই এই মামলা দায়ের করা হয়ে। সেখানে তৃণমূল সাংসদের বিরুদ্ধে বিভিন্ন চিটফান্ড সংস্থার দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই বক্তব্য দেশের সব সংবামাধ্যমে প্রকাশিত হয়। আর তাতেই অভিষেকের সম্মানহানি হয়েছে বলে জানান সঞ্জয় বসু। ওই বছর ২৮ অগাস্ট ভারতীয় দণ্ডবিধির (Ipc) ৫০০ ধারায় মামলা দায়ের করা হয়।

বিজেপি-র রাজ্য দফতরে ওই সমন পৌঁছিয়েছে। সমন পাওয়ার পর শাহ কি আদালতে হাজিরা দেবেন? রাজ্য বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) জানান, এই বিষয়টি আইনজীবীরা ঠিক করবেন। আইনের পথেই জবাব দেওয়া হবে।

বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপি-র অনেক নেতানেত্রীই তৃণমূল সাংসদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ তুলছেন। এ নিয়েও আইনি নোটিশও পাঠান অভিষেক। এমনকী, প্রকাশ্য সভায় তিনি চ্যালেঞ্জ জানিয়ে বলেন, কোনও এজেন্সির তদন্তে যদি তাঁর বিরুদ্ধে কোনও দুর্নীতিতে জড়িয়ে থাকার প্রমাণ মেলে, তাহলে তিনি ফাঁসির দড়িতে ঝুলবেন। এবার অভিষেকের পাঠানো এই সমনের মোকাবিলার অমিত শাহ কীভাবে করেন সেটাই দেখার।

আরও পড়ুন:সিকিমে ব্যাপক তুষারঝড়ের কবলে পর্যটকরা, ৪৪৭ জনকে উদ্ধার করল সেনাবাহিনী

Advt

Related articles

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...