Friday, June 26, 2026

সিকিমে ব্যাপক তুষারঝড়ের কবলে পর্যটকরা, ৪৪৭ জনকে উদ্ধার করল সেনাবাহিনী

Date:

Share post:

পূর্ব সিকিমে ভারত-চিন সীমান্তের নাথুলায় ব্যাপক তুষারঝড়ের কবলে পর্যটকরা । প্রায় ৪৪৭ জন আটকে পড়া পর্যটককে উদ্ধার করেছে সেনা জওয়ানরা। বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে এই উদ্ধারকাজ চালানো হয়েছে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরের পর ব্যাপক তুষারঝড় আছড়ে পড়ে সিকিমের উঁচু এলাকাগুলিতে। পূর্ব সিকিমে এর দাপট ছিল সবচেয়ে বেশি । তুষারঝড়ের সময়ে নাথু লা’র কাছে গ্যাংটক-নাথু লা সড়কে বিভিন্ন জায়গায় পর্যটক বোঝাই ১৫৫টি গাড়ি আটকে পড়ে। এই গাড়িগুলিতে সব মিলিয়ে ৪৪৭ জন পর্যটক ছিলেন।
খারাপ আবহাওয়া উপেক্ষা করে সেনাবাহিনীর জওয়ানরা উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ে ।
সবাইকে উদ্ধার করে ১৭ মাইল মিলিটারি ক্যাম্পে নিয়ে আসা হয়। প্রত্যেকের জন্য থাকা এবং খাবারের ব্যাবস্থা করা হয়। তবে পর্যটকদের মধ্যে ২৬ জনের শারীরিক অবস্থা বেশ খারাপ। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Related articles

ম্যাঙ্গালোরে মঞ্চে DDLJ ম্যাজিক ‘পাঠান’ শাহরুখের 

বয়স যে সংখ্যা মাত্র, কাজের প্রতি ভালোবাসা আর ১০০ শতাংশ পেশাদারিত্ব থাকলে যে সিনিয়র সিটিজেন হয়েও নয়ের দশকের...

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...