Saturday, May 30, 2026

‘রাজ্যে ভয়ের পরিবেশ’, বিশ্বভারতীর সমাবর্তনকে রাজনীতির মঞ্চ বানালেন ধনকড়

Date:

Share post:

ছিল সমাবর্তন অনুষ্ঠান। তবে ঘুরিয়ে ফিরিয়ে সেই অনুষ্ঠানকে কার্যত রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেললেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকড়। ‘রাজ্যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে’, এমনটা দাবি করে সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যে পালাবদলের পক্ষে সওয়াল করলেন তিনি। জানিয়ে দিলেন, এরপর যখন তিনি আসবেন তখন সাংবাদিকদের সঙ্গে চায় পে চর্চাও করবেন।

বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠান উপলক্ষে শুক্রবার ভার্চুয়ালি উপস্থিত হয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে সশরীরে উপস্থিত হতে দেখা যায় রাজ্যপাল জগদীপ ধনকড়কে। সেখানেই পড়ুয়াদের উদ্দেশে বক্তব্য রাখতে উঠে তিনি বলেন, ‘রাজ্যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। এতটাই ভয়ের পরিবেশ তৈরি হয়েছে যে মানুষ বলতেই পারছেন না, তাঁরা ভয়ের মধ্যে আছেন। এই ভয় যে কী, রাজ্যপাল সবথেকে বেশি জানে। এই বিষয়টা সবার সামনে তুলে ধরুন।’ একই সঙ্গে তিনি আরও বলেন,’২০২১ সালে দেশের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি। স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গ কোথায় ছিল। কত উদ্যোগ ছিল, দেশের জন্য বাংলার কত আত্মত্যাগ ছিল। দশকের পর দশক ধরে নিচে নিচে নামতে নামতে এখন কোথায় চলে এসেছে! এটা কেন হয়েছে, কী কারণে হয়েছে, তা বোঝা উচিত।’

আরও পড়ুন:DYFI কর্মী নিহত মইদুল মির্জার স্ত্রীকে চাকরির নিয়োগপত্র তুলে দিল রাজ্য সরকার

এরপরই রাজ্যপালকে বলতে শোনা যায়, ‘স্বাধীনতার ৭৫ তম বর্ষে গোটা দেশে অনেক বদল আসবে। পশ্চিমবঙ্গেরও সেই বদল প্রয়োজন। পশ্চিমবঙ্গকে শিখরে যেতে হবে। এখান থেকে শিল্প বিনিয়োগের চলে যাওয়া আটকাতে হবে।’ পাশাপাশি সম্প্রতি অনুব্রত মণ্ডলের ‘খেলা হবে’ স্লোগান প্রসঙ্গেও এদিন মুখ খুলতে দেখা যায় রাজ্যপালকে। তিনি বলেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়, আইনের সঙ্গে যারা খেলা করবে, তাদের শাস্তি পেতেই হবে।’

Advt

Related articles

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...

আরজিকরের ঘটনার জের: চাকরি গেল চিকিৎসক বীরূপাক্ষ বিশ্বাসের

এবার চাকরি হারালেন আরজিকর কাণ্ডের পরে নানা অভিযোগে অভিযুক্ত সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক বীরূপাক্ষ বিশ্বাস (Birupaksha Biswas)। শুক্রবার রাজ্যের...