Wednesday, June 24, 2026

বাংলার জনতাকে ২৮ শে ব্রিগেডমুখী করতে বামেদের ভরসা ‘টুম্পা সোনা’

Date:

Share post:

সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে।  যুব সম্প্রদায়ের পছন্দ-অপছন্দ বুঝে চলতে হবে। এতদিনে তা টের পেয়েছে বামফ্রন্ট  (Left) নেতৃত্ব।  তাই আগামী ২৮ ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশের (brigade ground) প্রচারে ‘টুম্পা সোনা’র (tumpa sona) শরাণাপন্ন হয়েছে।  বিধানসভা নির্বাচনের আগে বাম-কংগ্রেস জোটের মেগা প্রচার শো  ব্রিগেড (Brigade) সমাবেশ। তাতে জনসমাগম টানতে সিপিএম ‘টুম্পা’র দ্বারস্থ। সিপিএম নেতারাই সোশ্যাল মিডিয়ায় ‘টুম্পা সোনা’ গান তুলে ধরে ব্রিগেডের প্রচার চলছে। সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ফেসবুক পেজেও ‘টুম্পাসোনা’র অবাধ বিচরণ। তিনি নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন ‘টুম্পা সোনা’কে।

সোস্যাল মিডিয়ার জনপ্রিয় গান ‘টুম্পা সোনা’র সঙ্গে মিলিয়ে ঘুরিয়ে ফিরিয়ে গান তৈরি করেছে বাম সমর্থকরা। একটাই উদ্দেশ্য, জনগণকে বিশেষ করে যুবসমাজকে ব্রিগেডমুখী করে তোলা। শুধু কিছু কথার অদলবদল হয়েছে। যেমন :  ‘টুম্পা/তোকে নিয়ে ব্রিগেড যাব/টুম্পা/চেন ফ্ল্যাগে মাঠ সাজাব/টুম্পা/২৮ শে তুলব আওয়াজ/টুম্পা/মোদি-দিদি সব ভোগে যাক।’ বার্তা স্পষ্ট। তরুণ প্রজন্মকে কাছে টানতে টুম্পার উপর ভর করেই চলছে ব্রিগেডের প্রচার। এমনকী বামপন্থী সমর্থক হোক কিংবা বিরোধী – সিপিএমের সুরে ‘টুম্পা সোনা’র নয়া অবতার এখন হোয়াটসঅ্যাপেও ঘুরে বেড়াচ্ছে।

একা বাম নয়, এবার ব্রিগেডের মেগা প্রচারে থাকছে বাম, কংগ্রেস, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বেশ কয়েকজন হেভিওয়েট নেতা আর প্রচুর সমর্থক। কারণ, এই তিন দল এবার জোট বেঁধে তৃণমূল-বিজেপির বিরুদ্ধে লড়ছে। টার্গেট এবার ১০ লক্ষ। বাম কর্মী, সমর্থকদের ইতিমধ্যেই বার্তা দেওয়া হচ্ছে – ‘আপনি আসুন, সঙ্গে আরও ২ জন।’ এভাবেই বেঁধে দেওয়া হচ্ছে লক্ষ্যমাত্রা। ২৮ ফেব্রুয়ারির ব্রিগেড নিয়ে খুব আশাবাদী বাম নেতৃত্ব। বিশেষত জেলাগুলিতে আশায় বুক বাঁধছেন কর্মীরাও। তাঁদের মতে, এবারের ব্রিগেড সমাবেশ ছাপিয়ে যাবে আগের সব সমাবেশকে। এই ব্রিগেডে আবার সঙ্গী ‘টুম্পাসোনা’। ফলে নতুন করে আশায় বুক বাঁধছেন বাম নেতৃত্ব।

Advt

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...