Tuesday, March 17, 2026

বাংলায় হোক কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা, দাবি বাংলা পক্ষর, সমর্থন লেখকদের

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষার মাধ্যম বাংলা করতে হবে, এই দাবি নিয়ে আন্দোলনে নেমেছে বাংলা পক্ষ। শুধু ইংরাজি এবং হিন্দি কেন হবে বাংলা কেন নয় জানাচ্ছে তারা। কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষার মাধ্যমে বাংলা ভাষাকেও রাখার দাবিকে সমর্থন করলেন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শিক্ষাবিদ পবিত্র সরকার, কবি জয় গোস্বামী এবং গায়ক সিধুও।

কেন্দ্রের চাকরির পরীক্ষার মাধ্যম বাংলা করা কথা নিয়ে ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের প্রসঙ্গ তুললেন শিক্ষাবিদ পবিত্র সরকার। স্মরণ করলেন ভাষার অধিকার রক্ষায় শহিদদের। তিনি বলেন, এ প্রজন্মের উচিত সমস্ত প্রাদেশিক ভাষাকে প্রাধান্য দেওয়া। সরকারি পরীক্ষাতে শুধু হিন্দি ইংরাজি নয়, বাংলা সহ অন্যান্য ভাষাকে মাধ্যম করা উচিত কেন্দ্রের।

Advt

আরও পড়ুন-বাংলা নিজের মেয়েকেই চায়: নয়া স্লোগানে নাগরাকাটা মাতালেন অভিষেক

উল্লেখ্য, এই ইস্যু নিয়ে তিন বছর ধরে লড়াই করছে বাংলা পক্ষ। এবার তাদের এই আন্দোলনের পাশে দাঁড়ালেন লেখক, কবি এবং শিক্ষাবিদরা। শীর্ষেন্দু বললেন, শুধু হিন্দি এবং ইংরাজি থাকা ঠিক নয়। একমাত্র ইংরাজি থাকলে তবু মেনে নেওয়া যেত। কিন্তু হিন্দি থাকলে বাংলাও থাকা উচিত।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...