Sunday, March 15, 2026

এক রুটেই কালীঘাট- দক্ষিণেশ্বর, মঙ্গলেই গড়াবে মেট্রোর চাকা

Date:

Share post:

২১ এর নির্বাচনের আগেই গড়াতে চলেছে নোয়াপাড়া-‌দক্ষিণেশ্বর মেট্রো।আগামিকাল অর্থ্যাৎ সোমবারই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিনই নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রোর উদ্বোধন করবেন তিনি।  উদ্বোধনী অনুষ্ঠানের স্মারক ফলকে নামও রয়েছে প্রধানমন্ত্রীর। উদ্বোধনের পরদিন অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি থেকে চালু হবে পরিষেবা। নোয়াপাড়ার পর থাকছে আরও ২ টি স্টেশন। যথাক্রমে বরানগর এবং দক্ষিণেশ্বর।
সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কবি সুভাষ-‌দক্ষিণেশ্বর মেট্রো চলবে প্রায় ২৪৪ টি। পাশাপাশি ছুটির দিনেও চলবে ২২৮ টি ট্রেন। সকাল ৭ টা থেকে রাত্রি সাড়ে ৯ টা পর্যন্ত চলবে এই মেট্রো পরিষেবা। অফিসটাইমে ৬ মিনিট অন্তর ট্রেন চলবে বলে মেট্রো তরফে জানান হয়েছে। তবে দূরত্ব বাড়লেও সর্বোচ্চ ভাড়া বাড়ছে না মেট্রোয়। এটাই জনগণের কাছে স্বস্তির খবর। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত ভাড়া ২৫ টাকাই থাকবে বলে জানা গেছে।


উল্লেখ্য, গত বছর ২৩ ডিসেম্বর দক্ষিণেশ্বর-নোয়াপাড়া রুটে মেট্রোর প্রথম ট্রায়াল রান হয়। তারপর আরও বেশ কয়েক দফায় ট্রায়াল রান হয়। এরপরই এই রুটে পরিষেবা চালুর সিদ্ধান্ত নেন মেট্রো আধিকারিকরা।  চূড়ান্ত ছাড়পত্র দেওয়ার জন্য গত ৫ ও ৬ ফেব্রুয়ারি দক্ষিণেশ্বর মেট্রো পর্যবেক্ষণে আসেন রেলের সেফটি কমিশনার। ছাড়পত্র মিলতেই এবার চালু হতে চলেছে বহু প্রতীক্ষিত নোয়াপাড়া-‌দক্ষিণেশ্বর মেট্রো। মঙ্গলবার পরিষেবা চালুর পর তাহলে এবার কালীঘাট ও দক্ষিণেশ্বর মন্দির দর্শন করা যাবে এক রুটেই।

Advt

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...