Friday, June 5, 2026

তৃণমূলে যোগ দেওয়া হুমায়ুন কবীর কি ডেবরা কেন্দ্রের প্রার্থী? বাড়ছে জল্পনা

Date:

Share post:

জানুয়ারি মাসে চন্দননগরে পুলিশ কমিশনার(police commissioner) পদ থেকে ইস্তফা দেওয়ার পর রাজনীতির ময়দানে প্রায়শই দেখা যাচ্ছে প্রাক্তন আইপিএস(IPS) হুমায়ুন কবিরকে(Humayun Kabir)। সম্প্রতি ভোটের প্রচারে পশ্চিম মেদিনীপুর, ঘাটাল ও দাসপুরে তৃণমূলের একাধিক কর্মসূচিতে যোগ দিয়েছেন একদা এই পুলিশ আধিকারিক। রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছিল এবার তৃণমূলের(TMC) তরফ থেকে বিধানসভা নির্বাচনে টিকিট পাবেন হুমায়ুন। সেই জল্পনাকে প্রাধান্য দিয়েই রাজনৈতিক মহলের গুঞ্জন, ডেবরা বিধানসভা কেন্দ্রে এবার প্রার্থী হতে পারেন তিনি।

২০০৩ ব্যাচের আইপিএস হুমায়ুন কবীর পুলিশ কমিশনারের পর থেকে ইস্তফা দেওয়ার পর কালনায় মুখ্যমন্ত্রীর জনসভায় আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেন তিনি। এবার পশ্চিম মেদিনীপুরের একাধিক তৃণমূলের কর্মসূচিতে যোগ দিয়ে জনসংযোগ শুরু করে দিয়েছেন প্রাক্তন এই আইপিএস। তাঁর মুখে শ্লোগান শোনা গিয়েছে ‘লড়াই হবে, খেলাও হবে’। পশ্চিম মেদিনীপুরের ভূমিপুত্র হিসেবে পরিচিত হুমায়ূনকে এবার ডেবরা কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে বলে জোর গুঞ্জন শুরু হয়েছে। তবে এ প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন আইপিএস জানান, ‘পার্টি সাংগঠনিক দিকটি দেখার জন্য আমাকে ‘দিদির দূত’ করে পাঠানো হয়েছে। দল আমার জন্য যা সিদ্ধান্ত নেবে, তাই মেনে নেব’।

আরও পড়ুন:ভোটের আগেই এই জেলায় পৌঁছল কেন্দ্রীয় বাহিনী, বিভিন্ন প্রান্তে চলছে টহলদারি

উল্লেখ্য, হুমায়ুন কবীর সম্প্রতি তৃণমূলে যোগ দিলেও প্রাক্তন এই আইপিএসের স্ত্রী অনিন্দিতা দাস আগেই যোগ দিয়েছিলেন শাসকদলে। এদিকে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের পৌঁছে গিয়েছে ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রবিবার থেকে এলাকায় রুটমার্চও তারা শুরু করে দেবে বলে জানা যাচ্ছে।

Advt

Related articles

দফতর বন্টনের দিন হঠাৎ দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর! কারণ ঘিরে কৌতুহল 

শুক্রবার সকাল পর্যন্ত মনে করা হচ্ছিল আজই রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টন (Distribution of Portfolios to Ministers) হবে, কিন্তু...

১.১০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি, পরিবেশ রক্ষায় পশ্চিমবঙ্গকে শীর্ষে নিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর 

বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষ্যে শুক্রবার সকালে নলবনে 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ...

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...