Wednesday, May 6, 2026

বাঙালি ও বাঙালিয়ানা নিয়ে মনোগ্রাহী একটি আয়োজন রোটারি সদনে

Date:

Share post:

বাঙালিতে বাঙালিতে ভেদাভেদ আর রাজনীতির মারপ্যাঁচ দেখে মানুষ ক্লান্ত, বিধ্বস্ত । কিছুটা সেই কারণেই বেঙ্গল ফোরাম ফর ইনটেলেকট অ্যান্ড কালচার BFIC আয়োজন করেছিল একটি আলোচনা চক্র রোটারি ক্লাবের সঙ্গে যৌথভাবে । একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস উপলক্ষে , রোটারি সদনে, বাংলা আর বাঙালি নিয়েই .. তবে একটু অন্যভাবে ।

গ্রাম্য উপভাষার অবহেলা থেকে হিন্দির আগ্রাসনের ভয় , রাজনৈতিক বনাম সাংস্কৃতিক বাঙালিযানা , ধর্ম না ভাষা .. বাঙালির কাছে কোনটা আগে , বাংলায় আরেকটা নবজাগরণের প্রয়োজন আর তার পথ কী .. বাঙালি পাঠক বা শ্রোতার রুচির বিবর্তন , পড়শি দেশ বাংলাদেশের তুলনায় আমরা নিজেদের মাতৃভাষা কে কতটা ভালবেসেছি.. বেশি বাঙালি হলে কি কম ভারতীয় হয়ে যাবো .. এমন কত প্রশ্ন নিয়ে উপস্থিত ছিলেন ডক্টর পার্থ সারথি মুখোপাধ্যায় । উত্তর দিচ্ছিলেন চন্দ্র কুমার বসু , ডাঃ কুনাল সরকার , ঋতব্রত ভট্টাচার্য, সতীনাথ মুখোপাধ্যায় , পাপিয়া অধিকারী , হরিপদ ভৌমিক , গৌতম দে , চন্দ্রাবলী রুদ্র দত্ত , মধুরিমা দত্ত চৌধুরী , দীধিতি চক্রবর্তী , নীলাঞ্জনা মজুমদার প্রমুখ । এছাড়াও ছিলেন বিশিষ্টরা, রোটারি সদন প্রেক্ষাগৃহ ভরে ।
‘ বাংলা, বাঙালি ও বাংলা ভাষা’ নিয়ে এই আলোচনায় মানুষের উৎসাহ ছিল বাঁধভাঙা । পরিশেষে আলোচনা থেকে উঠে এল যে, ভালো বাঙালি না হলে ভালো ভারতীয় হওয়া সম্ভব নয় । বাঙালি বা বাঙালিয়ানা নিয়ে হওয়া উচিত একটি আর্কাইভ , একটি পুরস্কার , বা একটি পাঠ্যক্রম । দেশে, প্রবাসে । কেন রাজনৈতিক নয় , সাংস্কৃতিক বাঙালিয়ানাটাই পথ এবং বিশ্বের ৩০ কোটি বাংলাভাষী মানুষ হয়ে উঠুক একটি বৃহৎ পরিবার । নতুন এক সূর্যোদয় দেখতে পাওয়া যাচ্ছে দিগন্তের সীমানায় । নতুন করে জেগে উঠুক সেই জাতি। যে ইতিহাসে বারবার ভারতকে পথ দেখিয়েছিল। ধর্ম-মত-জাতপাত-রাজনৈতিক বিভেদ ভুলে সবার উপর বাঙালি হোন, বাঙালিদের জয় অবশ্যম্ভাবী ।

Advt

Related articles

রণক্ষেত্র রাজবাড়ি! ভোট-পরবর্তী হিংসা রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাটের ওসি 

ভোট পরবর্তী অশান্তি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ন্যাজাট থানার ওসি ভরত প্রসুন কর। মঙ্গলবার রাতে ন্যাজাট থানার রাজবাড়ি...

মোদির ঐতিহাসিক জয়: অভিনন্দন ট্রাম্পের

বাংলার বিধানসভা নির্বাচন যে গোটা বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল, তা গত একমাসের আন্তর্জাতিক পত্র পত্রিকাগুলির প্রতিবেদনে প্রকাশিত...

বিএসএফ সদর দফতরের সামনে তীব্র বিস্ফোরণ, জলন্ধরে চাঞ্চল্য

জলন্ধরে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর পাঞ্জাব ফ্রন্টিয়ার সদর দফতরের বাইরে মঙ্গলবার সন্ধ্যায় একটি বাইকে বিস্ফোরণ ঘটে। রাত ৮টা...

অবসরপ্রাপ্তরা আসতে পারবেন না নবান্নে: নির্দেশের পরই পদত্যাগ চার আধিকারিকের

ফাইল নিয়ে নির্দেশের পরে এবার সোজা তৃণমূল জমানার পদাধিকারীদের জন্য নির্দেশ জারি নবান্নের। অবসরের পরেও বিভিন্ন দফতরে দায়িত্বে...