Wednesday, May 13, 2026

আলু চাষীদের সাহায্য করতে পাশে দাঁড়াল রাজ্য সরকার

Date:

Share post:

আলু চাষীদের সাহায্য করতে এগিয়ে এল পশ্চিমবঙ্গ সরকার। সোমবার মন্ত্রিসভার বৈঠকে আলু সংরক্ষণের প্রস্তাব আনা হয়েছে। মনে করা হচ্ছে, এবার রাজ্যে আলুর ফলন অনেক বেশি হতে পারে। ফলে সঠিক মূল্য পেতে অসুবিধা হতে পারে চাষীদের। তাঁরা যাতে সুবিধা পায় তাই রাজ্য সরকার হিমঘরগুলির সঙ্গে কথা বলবে বলে জানা গিয়েছে। মোট দশ লক্ষ মেট্রিক টন আলু ৬ টাকা কেজি দরে কিনে নেওয়া হবে। ফলে পরবর্তীকালে হিমঘরগুলি যদি কোনও সমস্যায় পড়ে সেটাও সরকার দেখবে।

জানা যাচ্ছে, আপাতত জ্যোতি আলুর জন্যই এই ব্যবস্থা নেওয়া হবে। এর জন্য হিমঘরগুলিকে ইতিমধ্যেই অনুমতি দেওয়া হয়েছে। হিমঘরগুলি যদি এই কারণে কোনও ব্যাঙ্ক ঋণের জন্য চেষ্টা করেন তাহলেও সরকার সেই বিষয়েও তাঁদের সাহায্য করবে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, চাষীদের আশ্বস্ত করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন-রামের নামে হবে অযোধ্যা বিমানবন্দর, রাজ্য বাজেটে ঘোষণা যোগী সরকারের

অন্যদিকে, বিশ্বব্যাঙ্কের আর্থিক সহায়তায় ড্যামেজড বাঁধ মেরামতের জন্য মোট ৩ হাজার কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। সেই প্রকল্প অনুযায়ী বাঁধ, ড্যাম ও ব্যারাজের সংস্কার ও রিহ্যাবিলিটেশন করা হবে। যেমন ম্যাসাঞ্জার ড্যাম, শিলাবতি, তিলপাড়া ব্যারাজ প্রভৃতি। সোমবারের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এই প্রকল্পে প্রায় ৩৪৫ কোটি টাকা খরচ হবে। সেচ ব্যবস্থার উন্নতি সাধনের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। প্রায় ৪.৭ লক্ষ একর জমির জন্য সেচের ব্যবস্থা করা সম্ভব হবে।

Advt

Related articles

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...