Friday, May 29, 2026

রাজীব কুমারকে হেফাজতে নিতে CBI- মামলার শুনানি মঙ্গলবার সুপ্রিম কোর্টে

Date:

Share post:

ফের শিরোনামে আইপিএস তথা কলকাতার প্রাক্তন নগরপাল রাজীব কুমার (Rajiv kumar)৷

সারদা-কাণ্ডের তদন্তের স্বার্থে রাজ্যের বর্তমান তথ্যপ্রযুক্তি সচিব রাজীব কুমারকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার জন্য CBI গত বছরের ডিসেম্বর মাসে সুপ্রিম কোর্টে (supreme court ) মামলা করেছিল৷ অনিবার্য কোনও কারনে স্থগিত না হলে সুপ্রিম কোর্টে CBI-এর তরফে রুজু করা সেই মামলারই শুনানি হওয়ার কথা মঙ্গলবার৷

আরও পড়ুন-হাইকোর্টের স্থগিতাদেশ,রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অথৈ জলে

সারদা-কাণ্ডের তদন্তে রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জেরা করার জন্য গত বছরের ডিসেম্বর মাসে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল সিবিআই৷ CBI-এর হলফনামায় বলা হয়েছে, সারদা কাণ্ডের তদন্তে সহযোগিতা করছেন না রাজীব কুমার৷ তাঁকে হেফাজতে নিয়ে জেরা না করলে তদন্ত প্রক্রিয়া বিঘ্নিত হচ্ছে৷
প্রসঙ্গত, সারদা মামলায় রাজ্য সরকার গঠিত SIT বা বিশেষ তদন্তকারী দলের প্রধান ছিলেন রাজীব কুমার৷ সেই কারনেই এই কাণ্ডে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে CBI বার বার দাবি করেছে৷ গত ২০১৯ সালে শীর্ষ আদালতের নির্দেশে শিলংয়ে রাজীব কুমারকে CBI জিজ্ঞাসাবাদ করেছিলো৷

Related articles

এবার বিধানসভা থেকে সই না মেলার অভিযোগ! চার তৃণমূল বিধায়কের বাড়ি CID

বিধানসভায় এখনও বিরোধী দলনেতা হিসাবে শোভনদেব চট্টোপাধ্যায়কে স্বীকৃতি দেননি অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু। পাঁচ মিনিটের জন্য দেখা করার সময়...

নেতাজি নগরে স্কুলে তৃতীয় শ্রেণির পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু! ‘জাস্টিস’ দাবি অভিভাবকদের

চরম অমানবিকতার অভিযোগ নেতাজি নগরের একটি বেসরকারি স্কুলে যেখানে তৃতীয় শ্রেণীর অসুস্থ পড়ুয়াকে ছয়টি পিরিয়ড ক্লাস করতে বাধ্য...

প্রকাশ্যে প্রস্রাব বা চিপসের প্যাকেট ফেললেই জরিমানা: আসছে ‘স্বচ্ছ অ্যাপ’

শহর থেকে শহরতলি, নিময় মানা ও পরিচ্ছন্ন থাকার নতুন অভ্যাস চালু করার পথে বর্তমান বিজেপি সরকার। তার লক্ষ্যে...

দাবি নিরপেক্ষ তদন্তের, টাকিতে বেআইনি নির্মাণ ঘিরে প্রশ্নের মুখে পুর প্রশাসন 

বেআইনি নির্মাণ রুখতে রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দফতরের সাম্প্রতিক নির্দেশ ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল টাকিতে। যে...