Tuesday, June 2, 2026

তৃতীয় টেস্টে নামার আগে বিরাটের দলকে হুঙ্কার জোফ্রা আর্চারের

Date:

Share post:

মোতেরায় তৃতীয় টেস্টে( 3rd test) নামার আগে বিরাট কোহলির ( virat kohli) দলকে হুঙ্কার ইংল‍্যান্ড বোলার জোফ্রা আর্চারের( jofra archer) । বুধবার মোতেরায় তৃতীয় টেস্ট খেলতে নামবে ইন্ডিয়া টিম। এই মুহুর্তে সিরিজ সমতায় ভারতীয় দল। তবে মোতেরায় পিঙ্ক বলের ( pink ball)তৃতীয় টেস্ট জিতবে ইংল‍্যান্ড। সাংবাদিক সম্মেলনে এমনই হুঙ্কার জোফ্রা আর্চারের।

চোটের কারণে দ্বিতীয় টেস্টে মাঠে নামেননি জোফ্রা। তৃতীয় টেস্টে মাঠে ফিরছেন তিনি। আর দলে ফিরেই টিম ইন্ডিয়াকে হুঙ্কার জোফ্রার। এদিন তিনি সাংবাদিক সম্মেলনে বলেন,” আমরা সব সময় জেতার জন্যই খেলি। তৃতীয় টেস্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টেস্টটা জিততে পারলে আামরা চালকের আসনে বসতে পারব। সিরিজটা নিয়ন্ত্রণ করতে পারব।”

মোতেরায় খেলা হবে গোলাপি বলে। গোলাপি বল নিয়ে এদিন জোফ্রা বলেন,” বার দুয়েক গোলাপি বলে খেলেছি। সব গোলাপি বল গুলোই মোটামুটি এক। একটু বেশি সময় শক্ত থাকে। মাঠে যখন কৃত্রিম আলো জ্বলতে শুরু করে, তখন গোলাপি বল একটু বেশি নড়াচড়া করে। তখন ব‍্যাটসম‍্যানদের অসুবিধায় ফেলতে পারে।”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Advt

Related articles

‘তোলাবাজি’র অভিযোগে এফআইআর পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে

কয়েক কোটি টাকা 'তোলাবাজি'র অভিযোগ তৃণমূল কংগ্রেসের পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে। ইতিমধ্যেই দায়ের করা হল এফআইআর। ১০৮...

আবেগে-ভালোবাসায় টুটু স্মরণ, প্রাণ পুরুষকে অনন্য সম্মান দেওয়ার ভাবনা বাগানের

সোমবার নেতাজি ইন্টার স্টেডিয়ামে প্রয়াত  টুটু বোসের  (Tutu Bose) স্মরণ সভা অনুষ্ঠিত হলো।এই সভায় উপস্থিত ছিলেন মাজের বিভিন্ন...

রাজনীতিমুক্ত হোক খেলার ময়দান, এক সুর শাসক-বিরোধী থেকে প্রাক্তনীদের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র কয়েক সপ্তাহ। ক্রীড়া ক্ষেত্রকে (Sports sector)রাজনীতির(Politics)  প্রভাব মুক্ত রাখার উদ্যোগ নিয়েছে সরকার।...

কথা দিয়েও কথা রাখল না প্রশাসন, মঙ্গলাহাটে পুলিশের লাঠিচার্জে ধুন্ধুমার

কথা দিয়েও কথা রাখল না হাওড়া জেলার পুলিশ ও প্রশাসন। সোমবার ভোররাত থেকে এশিয়ার বৃহত্তম কাপড়ের হাট, মঙ্গলাহাটের...