Thursday, May 14, 2026

নরেন্দ্র মোদির ‘আসল পরিবর্তন” নিয়ে কটাক্ষ কপিল সিব্বলের

Date:

Share post:

সোমবার হুগলির ডানলপে(hoogly dunlop) এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এই জনসভা থেকেই বিধানসভা নির্বাচনে ‘আসল পরিবর্তন’-এর ডাক দিয়েছেন তিনি। সেই হুগলির জনসভার বক্তব্য নিয়ে মোদিকে কটাক্ষ করেছেন কংগ্রেস সাংসদ কপিল সিব্বল। টুইটে কপিল সিব্বল লিখেছেন, “মোদিজি বঙ্গের একটি জনসভায় বলেছেন, ‘আসল পরিবর্তন’ আনব। ঠিক যেমন ২০১৪-র পরে ঠিক যেমন ২০১৪-র পরে নোটবন্দি, নোট ব্যাঙ্ক রাজনীতি, যাঁরা বিরোধিতা করে তাঁদের উপর অত্যাচার, স্বপ্ন বিক্রি করে দেওয়া, তথ্য বিকৃতি-সহ একাধিক পদক্ষেপ করেছেন।” এরপরই পরিবর্তনের পাশে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছেন কপিল সিব্বল। এমনকি মোদি সরকারের তীব্র কটাক্ষ করে তিনি লিখেছেন, ২০১৪-র পর সরকার ফেলেছেন মোদি। এ ভাবেই কেন্দ্রকে একহাত নিলেন সিব্বল।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক পুদুচেরির মতো যেভাবে একের পর এক রাজ্যে বিরোধী দলের সরকার ফেলে দিয়ে বিজেপি সরকার গড়েছে। সেই প্রসঙ্গকেই উসকে দিয়েছে সিব্বলের টুইটের ‘টপল গভর্নমেন্ট’ শব্দ।

Advt

Advt

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...