Saturday, June 6, 2026

বেরোজগার সূচকে দ্বিতীয় ত্রিপুরা, রাজ্যে প্রচারে অস্বস্তি বিঁধছে বিপ্লবকে

Date:

Share post:

বেকারত্বের সূচকে ত্রিপুরা দেশের দ্বিতীয় অথচ রাজ্যে নির্বাচনী প্রচারে এসে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব উন্নয়নের বাক্যবাণে রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকারের প্রবল সমালোচনা করছেন। বিপ্লববাবুর দাবি, বিজেপির আমলে অপরাধ সূচকে পশ্চিমবঙ্গের তুলনায় ভালো অবস্থানে রয়েছে ত্রিপুরা।
প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সম্প্রতি রাজ্যে প্রচারে এসে বলেছিলেন, পশ্চিমবঙ্গের যে কেউ ত্রিপুরায় কাউকে জিজ্ঞেস করুন কেমন আছেন, তারা বলে দেবে শুধু পরবর্তী ভোটের অপেক্ষা করছি। বাংলার জনগণের কাছে অনুরোধ, ত্রিপুরার মতো বিজেপির বিষ গলায় নেবেন না।
খোদ মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথার রেশ ধরে বলেছেন, ত্রিপুরার এক্স সিএম মানিকবাবুর কথা শুনলেই বিজেপির আসল রূপ বুঝতে পারবেন।
বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচিতে মঙ্গলবার বিপ্লব দেব উত্তর ২৪ পরগনার হাবড়ায় দলীয় কর্মসূচিতে অংশ নেন।ত্রিপুরায় বিজেপির অন্দরমহলে তাঁকে নিয়ে প্রবল ক্ষোভ রয়েছে বিধায়কদের মধ্যে। বারবার স্লোগান উঠেছে ‘বিপ্লব হটাও’।

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...