Friday, April 24, 2026

পামেলা কাণ্ডে নয়া মোড়: এতো কোকেন আগে মেলেনি, ভিন রাজ্যে তল্লাশি গোয়েন্দাদের

Date:

Share post:

কোকেন কাণ্ডের (Drug Case) নেপথ্য বড়সড় রহস্যের গন্ধ পাচ্ছেন কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দারা। নিউ আলিপুর (New Aalipur) থেকে ধৃত বিজেপি (BJP) যুব মোর্চা নেত্রী পামেলা গোস্বামী (Pamela Goswami) বারবার দাবি করছেন, বিজেপির বাহুবলী নেতা রাকেশ সিং-ই (Rakesh Singh) তাঁকে ফাঁসিয়েছেন। অন্যদিকে, রাকেশের দাবি তিনি চক্রান্তের (Conspirensy) শিকার। রহস্যের শিকড়ে যেতে গোয়েন্দারা কার্যত আদা-জল খেয়ে তদন্তে নেমেছেন। মাদক-কাণ্ডের একাধিক যোগসূত্রের খোঁজ পেয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police)।

গত শুক্রবার রাকেশ সিংয়ের (Rakesh Singh) বাড়ির পাশে একটি নির্মীয়মান বিল্ডিংয়ে নতুন তল্লাশি চালিয়েছে কলকাতা পুলিশ। এবার কলকাতা ও শহরে বাইরেও বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ (CCTV Footage) খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

লালবাজার (Lalbazar) সূত্রে খবর, মাদক-কাণ্ডে দু’ডজন ব্যক্তির জেরার তালিকা তৈরি করেছে গোয়েন্দারা। তার মধ্যে ১২ জনকে ইতিমধ্যেই এক দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁদের শারীরিক পরীক্ষাও করেছে। তাঁদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ৩ রাজ্যে জোর তল্লাশি চালাচ্ছে কলকাতা পুলিশের পৃথক পৃথক টিম। সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যও পুলিশের হাতে এসেছে বলে জানা যাচ্ছে। যা এই মামলায় গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।

কলকাতায় এর আগে এত পরিমাণ কোকেন উদ্ধার হয়নি কখনও। তাই এই ঘটনাকে পুলিশ বাড়তি গুরুত্ব দিচ্ছে। ১০ লক্ষ টাকারও বেশি মূল্যের কোকেন এক সঙ্গে কলকাতা থেকে এর আগে কবে উদ্ধার হয়েছে, তা মনে করতে পারছেন না গোয়েন্দা বিভাগ। কলকাতা পুলিশের এক অফিসার বলেন, “২০ গ্রাম কোকেন উদ্ধারের ঘটনা ঘটেছিল বেশ কয়েক বছর আগে। কিন্তু একজন ৯০ গ্রাম কোকেন গাড়ি করে যাচ্ছে, তেমন ঘটনা মনে পড়ছে না।”

এদিকে বিজেপি নেত্রী পামেলারবসঙ্গে আর কাদের মাদক-কাণ্ডে যোগাযোগ রয়েছে সেই সূত্র খুজতে চাইছে পুলিশ। বিজেপি নেতা অনুপম হাজরা (Anupam Hazra) এবং শঙ্কুদেব পণ্ডার (Sankudeb Panda) কাছেও জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠিয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।

আরও পড়ুন:করোনার টিকা নিতে অ্যাপে নাম নথিভুক্ত করতে হবে!

Advt

 

Related articles

শেষকৃত্য থেকে ফেরার পথে উত্তরাখণ্ডে খাদে ভ্যান, মৃত ৮

উত্তরাখণ্ডের(Uttarakhand) তেহরি গাড়োয়ালে ভয়াবহ পথ দুর্ঘটনায়(Road Accident) মৃত্যু হল অন্তত ৮ জনের। বৃহস্পতিবার দুপুরে চম্বা-কোটি ন্যাল মার্গ সংলগ্ন...

দ্বিতীয় দফা ভোটের আগে খেলা ঘোরাবে আবহাওয়া!

কড়া রোদে বাংলায় প্রথম দফার ভোট সম্পন্ন হলেও দ্বিতীয় দফার আগে প্রকৃতির মেজাজ বদলাতে চলেছে। আলিপুর হাওয়া অফিস...

নৌকা চড়ে গঙ্গাভ্রমণে প্রধানমন্ত্রীর ফটোসেশন, ‘নমামি গঙ্গা’র বকেয়া টাকা কই, কটাক্ষ তৃণমূলের 

ভোটবঙ্গে ঝালমুড়ি নাটকের পর এবার শুক্রবার সকাল সকাল গঙ্গা ভ্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। দ্বিতীয় হুগলি সেতুর...

নন্দীগ্রামে EVM নিয়ে যাওয়া গাড়ি আটকানোর ছক বিজেপির, রুখল পুলিশ-কেন্দ্রীয় বাহিনী

ভোট মিটতেই ইভিএম লুটের আশঙ্কায় নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় উত্তেজনা! বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর বুথ থেকে ইভিএম নিয়ে...