Monday, May 18, 2026

মোবাইল গেমপ্রেমীদের জন্য সুখবর! নয়া রূপে ফের ভারতে পাবজি

Date:

Share post:

ভারত-চিন সম্পর্কের মধ্যে চিড় ধড়ার জেরে ব্যান করা হয় জনপ্রিয় গেম পাবজি। ছোট থেকে বড় সকলের আকর্ষণ কেড়ে নিয়েছিল এই গেমটি। কিন্তু কেন্দ্রের সিদ্ধান্ত অনুসারে টিকটকের মতো ব্যান করা হয়েছিল পাবজি। সঙ্গে ব্যান করা হয়েছিল আরও বেশ কিছু প্ল্যাটফর্ম। তবে গেমপ্রেমীদের জন্য ফের নয়া রূপে চালু করার প্রস্তুতি নিয়েছে পাবজি। ইতিমধ্যেই লঞ্চ করা হয়েছে গেমের ট্রেলর। যা মন কেড়েছে গেম প্রেমীদের। আশা করা হচ্ছে আগের তুলনায় এই গেম আরও আকর্ষণীয় হয়ে উঠবে।

জানা গিয়েছে নতুন এই গেমের অ্যাপ android ও ios- এই দুই ধরণের ফোনেই মিলবে। ইতিমধ্যে প্রি-রেজিস্ট্রেশনের সুবিধাও শুরু হয়ে গিয়েছে। পাবজি গেম প্রস্তুতকারক সংস্থার তরফে একটি ট্রেলার সকলের সামনে নিয়ে আসা হয়েছে। যা ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আর তার ফলেই মনে করা হচ্ছে সুবিধা হবে গ্রাহকদের। প্রকাশিত হওয়া ট্রেলারে দেখা গিয়েছে আরও আকর্ষণীয় গ্রাফিক্সের সঙ্গে সঙ্গে উন্নত লেভেলের গেমের সুবিধা। অর্থাৎ ফের গ্রাহকদের আকর্ষণের জন্য তাদের তরফে নিয়ে আসা হয়েছে একাধিক সুবিধাযুক্ত ফিচার।

তবে ঠিক কবে নাগাদ এই গেম লঞ্চ করা হবে তা এখনও সঠিকভাবে জানানো হয়নি। অনুমান করা হচ্ছে চলতি বছরের মাঝেই গ্রাহকদের জন্য এই গেম নিয়ে আসা হবে।  তার আগেই গেমের প্রি-অর্ডার নেওয়া শুরু হয়েছে। ট্রেলার লঞ্চের পাশপাশি এই গেম খেলার টেকনিক নিয়েও ভিডিও লঞ্চ করা হয়েছে। আর তা নিয়েই রীতিমত আকর্ষণ শুরু হয়ে গিয়েছে। এর আগেও একাধিকবার পাবজির তরফে ফেরার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তা সফল হয়নি। তবে এবারে মনে করা হচ্ছে নতুন ভাবে ফেরার জন্য তাদের তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তার ফলে সুবিধা হবে গ্রাহকদেরই।

Advt

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...