Sunday, May 17, 2026

৩১ মার্চ পর্যন্ত আন্তর্জাতিক উড়ানে নিষেধাজ্ঞা, বিশেষ ক্ষেত্রে ছাড়

Date:

Share post:

ভ্যাক্সিন বেরোলেও করোনা (corona vaccine) নিয়ে আতঙ্ক এখনো কাটেনি। পুরনো করোনাকে কাবু করার আগেই করোনার নতুন স্ট্রেন(new strain of corona) থাবা বসিয়েছে। তাই বিমান চলাচলে  অবাধ অনুমতি এখনো দেওয়া হচ্ছে না। আগামী ৩১ মার্চ পর্যন্ত  আন্তর্জাতিক উড়ান (International flights) চলাচলের উপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হল।  শুক্রবার ডিরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশন (Directorate General of Civil Aviation) এর তরফে এই বিবৃতি জারি করা হয়েছে। তবে নির্দিষ্ট কিছু রুটের আন্তর্জাতিক উড়ানে ছাড় দেওয়া হয়েছে। কার্গো (Cargo) ও বিশেষ উড়ানগুলির ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। ভিন দেশে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে নির্দিষ্ট কয়েকটি দেশের সঙ্গে “এয়ার বাবল”(Air Bubble)-র ব্যবস্থা করা হয়। এছাড়াও “বন্দে ভারত মিশন”(Vande Bharat Mission)-র মাধ্যমেও ভিন দেশে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করে আনা হয়। এই দুটি ক্ষত্রেই ছাড় দেওয়া হয়েছে।

Advt

Related articles

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...

ট্রলির ভেতরে উদ্ধার দেহ, মধ্যমগ্রাম- শোভাবাজারের স্মৃতি ফিরল হাওড়ায় 

রবিবার সকালে হাওড়ার উলুবেড়িয়ায় ট্রলিব্যাগে প্রৌঢ়ের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে উলুবেড়িয়া গরুহাটা...

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...