Monday, March 16, 2026

চিকিৎসকের অনুমতি পেলে ব্রিগেড যেতে চান বুদ্ধদেব, জানালেন নেতৃত্বকে

Date:

Share post:

শরীরে বাসা বেঁধেছে নানা অসুখ। অসুস্থতার জন্য দীর্ঘদিন চার দেওয়ালের অন্দরে দিন কাটছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। তবে শরীর অসুস্থ হলেও দলের প্রতি অফুরন্ত ভালবাসায় ব্রিগেডের(brigade rally) সমাবেশ যোগ দিতে চান বুদ্ধদেব ভট্টাচার্য(buddhadeb Bhattacharya)। শুক্রবার দলের শীর্ষ নেতৃত্বকে তাঁর সেই ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। আলিমুদ্দিন(alimuddin) সূত্রে জানা গেল এমনটাই। সিপিএম নেতৃত্ব বুদ্ধবাবুর শারীরিক অসুস্থতার কথা মাথায় রেখে এবারের ব্রিগেডে তাঁকে আসার জন্য অনুরোধ করেনি। তবে বামেদের ছাত্র-যুবদের তরফে আবেদন রাখা হয়েছিল সশরীরে না হলেও ভার্চুয়ালি ব্রিগেডের ময়দানে আনা হোক বুদ্ধবাবুকে। সবশেষে জানা যায় ব্রিগেড মঞ্চে একটি লিখিত বার্তা পাঠাবেন বুদ্ধদেব ভট্টাচার্য। তবে আলিমুদ্দিন সূত্রের খবর, শুক্রবার সেই সমস্ত জল্পনার দিকগুলিকে পেছনে ফেলে বুদ্ধদেববাবু নিজেই জানান, রবিবার ব্রিগেডে উপস্থিত হতে চান তিনি। স্বাভাবিকভাবেই এই ঘটনায় রীতিমতো উজ্জীবিত বামেরা।

যদিও দলের প্রতি ভালোবাসা ও নিষ্ঠার জন্য বুদ্ধদেব ভট্টাচার্য ব্রিগেডের জনসভা উপস্থিত হওয়ার ইচ্ছা প্রকাশ করলেও মুজফ্ফর আহমেদ ভবনের ‘থিঙ্ক ট্যাঙ্ক’রা চান এ বিষয়ে সিদ্ধান্ত নিন বুদ্ধদেবের চিকিৎসকরা। তার কারণ নানান রকম শারীরিক অসুস্থতার পাশাপাশি ধুলোয় এলার্জি রয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যর। আর বিগেড জনসভা মানেই ধুলোর ঢেউ। যদিও তার আসার ইচ্ছা প্রসঙ্গে এ দিন বাম নেতা মহম্মদ সেলিম বলেন, ‘বুদ্ধদেব ভট্টাচার্য শুধু একটা নাম নন। তিনি বামফ্রন্ট কর্মী-সমর্থকদের কাছে একজন এমন নেতা যাঁর কথা শোনার জন্য তাঁরা অপেক্ষা করে থাকেন। তিনি ব্রিগেড সমাবেশে এলে আমাদের কাছে তা খুব খুশির খবর হবে। তবে সব কিছু নির্ভর করছে চিকিৎসকদের পরামর্শের ওপর।’

আরও পড়ুন:গান-কবিতাকে অস্ত্র করে ব্রিগেড আসার আহ্বান অনীক-কমলেশ্বর-শ্রীলেখাদের

উল্লেখ্য, ২০০০ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই বামেদের ব্রিগেডের প্রধান বক্তা হতেন বুদ্ধদেব ভট্টাচার্য। ২০১৫ সালের ২৭ ডিসেম্বর সিপিএম ক্ষমতাচ্যুত হওয়ার পর ব্রিগেডের জনসভায় প্রধান বক্তা ছিলেন তিনি। এরপর প্রচন্ড অসুস্থতা সত্বেও ২০১৯ সালের ৩ ডিসেম্বর ব্রিগেডে উপস্থিত হন বুদ্ধদেব বাবু। যদিও চিকিৎসকদের অনুমতি না থাকায় গাড়ি থেকে নিচে নামতে পারেননি বামেদের জনপ্রিয় এই নেতা। কিছুক্ষণ সেখান থেকে ফের বাড়ি ফিরে যান তিনি। এবারের ব্রিগেড জনসমাবেশ অনুমান করা হচ্ছিল হয়তো অসুস্থতার কারণে উপস্থিত থাকবেন না বুদ্ধদেব ভট্টাচার্য। তবে সে সম্ভাবনায় জল ঢেলে তিনি জানিয়ে দিলেন, তাঁর ব্রিগেড আসার ইচ্ছার কথা। যদিও সবটাই এখন নির্ভর করছে চিকিৎসকদের ওপর।

Advt

spot_img

Related articles

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...