Thursday, May 14, 2026

মানুষকে মানবিকতার পাঠ গজরাজের!

Date:

Share post:

রাস্তায় গাড়ি চাপা পড়েছে একটি কুকুর (Dog)। সভ্য মানুষের হুঁশ নেই। সেই দেহের উপর দিয়েই চলছে গাড়ি। কেউ ফিরেও তাকাচ্ছে না। অথচ মৃতদেহের প্রতি সম্মান জানাল আর এক চারপেয়ে। কলেবরে সে কুকুরটির বহু গুণ বড়। তার পায়ে শিকল। মানুষের হাতে বন্দি সে। তবুও কুকুরের দেহ না মাড়িয়ে পাশ কাটিয়ে চলে গেল গজরাজ।

এই ভিডিওটি শেয়ার করেছেন এক আইএফএস (Ifs) অফিসার সুশান্ত নন্দা (Sushanta Nanda)। ভিডিওতে দেখা যাচ্ছে একটি কুকুর মৃত অবস্থায় পড়ে রয়েছে রাস্তায়। বেশিরভাগ গাড়ি চলে যাচ্ছে সেই দেহের উপর দিয়ে। কেউ হয়তো একটু পাশ কাটিয়ে যাচ্ছে। লোক চলাচল করছে আশপাশ দিয়ে। কারো কোনো তাপ-উত্তাপ নেই। এই সময় একটি হাতিকে (Elephant) নিয়ে যাচ্ছিল মাহুত। কুকুরটিকে দেখে রীতিমতো দূরত্ব বজায় রেখে ঘুরে গেল হাতিটি। এ ভিডিও শেয়ার করে সুশান্ত নন্দা লিখেছেন, বিশ্বের প্রতিটি পশু-পাখিকে খাঁচা থেকে মুক্ত করে দেওয়া হোক। শিকলে বেঁধে যাদের উপর আধিপত্য দেখানোর চেষ্টা করে মানুষ। সময় এলে তারাই কী মানবিকতা শিখিয়ে দেয় না? এই ভিডিও এখন সেই প্রশ্ন তুলেছে।

আরও পড়ুন- ফের অসুস্থ অমিতাভ! ‘অস্ত্রোপচার হবে’, জানালেন নিজেই

Advt

 

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...