Tuesday, June 23, 2026

পোস্টাল ব্যালট উধাও হওয়ার আশঙ্কা, সিপিকে স্মারকলিপি জমা দিল বিজেপি

Date:

Share post:

জাতীয় নির্বাচন কমিশনে আগে একাধিকাবার অভিযোগ জানিয়েছিল বিজেপি। তাদের অভিযোগ ছিল, পশ্চিমবঙ্গে স্বচ্ছ, সুষ্ঠু নির্বাচন নিয়ে। এবার লালবাজারে গিয়ে কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্রর সঙ্গে দেখা করে এই অভিযোগ আরও স্পষ্ট করে তুলে ধরলেন বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত, বিজেপি নেতা সব্যসাচী দত্তরা। তাঁরা পোস্টাল ব্যালট চুরি হতে পারে, এই আশঙ্কা জানিয়ে স্মারকলিপি জমা দিলেন।

আরও পড়ুন-পামেলা কোকেন কাণ্ড: চাঞ্চল্যকর দাবি কলকাতা পুলিশের! ফের রাকেশ সিংয়ের পুলিশ হেফাজত

বাংলায় ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হওয়ার পরদিনই রাজ্য নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়েছিলেন বিজেপি প্রতিনিধিদল। সেই প্রতিনিধি দলে ছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত, বিজেপি নেতা সব্যসাচী দত্ত সহ আরও অনেকে। তাঁরা আবেদন করেছিলেন, পক্ষপাতদুষ্ট পুলিশ আধিকারিক, কর্মীদের ভোটের কাজ থেকে সরানো হোক। এ প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপি প্রতিনিধিদল এমনও বলেছিল, যে দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে বলার জন্য কলকাতার পুলিশ কমিশনারের কাছে সময় চাইলেও, তা মিলছে না। এরপর সোমবারই কলকাতা পুলিশ কমিশনার সৌমেন মিত্র বিজেপি প্রতিনিধিদলকে দেখা করার সময় দেন। এর তাঁরা লালবাজার থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বপন দাশগুপ্ত বলেন, “ভোটে নানা কারচুপির আশঙ্কা করছি আমরা। তার মধ্যে পোস্টাল ব্যালট উধাও হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এ সমস্ত আমরা কমিশনারকে জানিয়েছি। তিনজন পুলিশ অফিসারের নাম করে জানিয়েছি যে তাঁদের বিরুদ্ধে তদন্ত করা হোক। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও কাজে যুক্ত করা যাবে না।” পোস্টাল ব্যালট চুরি হতে পারে, এই আশঙ্কা জানিয়ে বিজেপি প্রতিনিধিদলটি সিপিকে একটি স্মারকলিপিও জমা দিয়েছে।

Advt

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...