Thursday, May 14, 2026

গঙ্গা জলে “শুদ্ধিকরণ” করে রাজীবের বিতর্কিত অফিসের দখল নিল তৃণমূল

Date:

Share post:

গঙ্গা জল দিয়ে চলল ধোয়া-মোছার কাজ। রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) ডোমজুড়ের (Domjur) পাকুরিয়ায় বিধায়ক (MLA) অফিসে এভাবেই হলো ”শুদ্ধিকরণ” পর্ব! এ ভাবেই আজ, মঙ্গলবার রাজীবের অফিসের দখল নিলেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের (TMC) কর্মী-সমর্থকরা।

প্রসঙ্গত, রাজীব বন্দ্যোপাধ্য়ায়ের এই বিধায়ক অফিস নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। এই অফিস বাড়ির মালিক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য মন্টু সাঁতরা। রাজীবের বিরুদ্ধে তাঁর অভিযোগ, তিনি প্রাক্তন মন্ত্রীকে বাড়িটির নীচের তলায় আসিফ করার জন্য ভাড়া দিয়েছিলেন। এই অফিসে বসেই রাজীব জনসংযোগের কাজ করতেন। কিন্তু মাত্র তিন মাস বাড়ি ভাড়ার টাকা দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্য়ায়। কিন্তু তারপর গত ১০ বছরে আর একটি টাকাও ভাড়া দেননি রাজীব, এমনটাই অভিযোগ।

আরও পড়ুন-নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার জেরে কোপ স্বাস্থ্যসাথী-চোখের আলোতে

এ প্রসঙ্গে তৃণমূল (TMC) পরিচালিত হাওড়া জেলা পরিষদের মেন্টর কল্যাণ ঘোষ বলেন, “পাকুরিয়ার ওই অফিসে তৃণমূলের বিধানসভা (WB assembly election 2021) নির্বাচনী কার্যালয় করা হবে। ডোমজুড়ের তৃণমূল কর্মীরা বেইমান রাজীব বন্দ্যোপাধ্যায়কে (Rajib Banerjee) গোহারা হারাবেন।”

Advt

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...