Wednesday, May 6, 2026

নিমতিতা বিস্ফোরণের ঘটনার তদন্তে এনআইএ

Date:

Share post:

গত ১৭ ফেব্রুয়ারি মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনের দু’নম্বর প্ল্যাটফর্মে রাজ্যের রাজ্যের শ্রম দফতরের প্রতিমন্ত্রী জাকির হোসেনের উপর বোমা বিস্ফোরণ করে হামলা চালায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। সেই ঘটনার তদন্তভার তুলে দেওয়া হল এনআইএ-র হাতে। এত দিন এই বিস্ফোরণের তদন্ত করছিল সিআইডি এবং রাজ্যের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (‌সিট)‌।  উল্লেখ্য, ২০১৪ সালে খাগড়াগড়কাণ্ডের পর রাজ্যে দ্বিতীয় কোনও বিস্ফোরণের ঘটনার তদন্তভার নিল এনআইএ।

এদিকে, নিমতিতা–কাণ্ডে তদন্তের জন্য প্রাথমিক প্রস্তুতি নিতে শুরু করেছে এনআইএ। জানা গিয়েছে, এখনও পর্যন্ত তদন্ত যতটুকু এগিয়েছে তার কেস ফাইল, প্রমাণ, নথিপত্র এবং হেফাজতে রাখা সন্দেহভাজনদের হস্তান্তর চেয়ে রাজ্য প্রশাসনকে চিঠি লিখবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত সপ্তাহেই এ ঘটনায় দু’‌জনকে গ্রেফতার করেছে রাজ্য সিআইডি। সুতি থানার রঘুনাথপুর এলাকা থেকে আবু সামাদ নামে একজনকে গ্রেফতার করা করে সিআইডি। জিজ্ঞাসাবাদ করে শহিদুল শেখ নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পাশাপাশি ঘটনাস্থল অর্থাৎ নিমতিতা স্টেশনে শীঘ্রই পরিদর্শন করতে যাবে এনআইএ।

আরও পড়ুন- বিজেপির বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী দলকেই জেতান, আর্জি সিঙ্ঘুর আন্দোলনকারী কৃষকদের

Advt

Related articles

রাজ্যে নতুন বিধানসভা গঠনের প্রস্তুতি, লোকভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক CEO – মুখ্যসচিবদের 

শেষ হয়েছে ভোট, সংবিধানের রীতি অনুযায়ী পাঁচ রাজ্যেই এবার বিধানসভা গঠনের প্রস্তুতি শুরু। বাংলায় বর্তমান বিধানসভার মেয়াদ শেষ...

‘মুখ্যমন্ত্রী শুভেন্দু’! বিজেপির অফিসিয়াল ঘোষণার আগেই ভাইরাল পোস্টার ঘিরে বিতর্ক

দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলা বিজেপি (BJP) এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা না করলেও সোশ্যাল মিডিয়ায়...

৬ ঘণ্টা বন্ধ থাকবে মুম্বই বিমানবন্দর, চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা 

৬ ঘন্টা বন্ধ থাকতে চলেছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Mumbai Airport) । বৃহস্পতিবার অর্থাৎ ৭ই মে...

কোথাও তৃণমূলের পার্টি অফিসে আগুন, কোথাও গুলিবিদ্ধ বামকর্মী; জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার ছবি

ভোটের ফলাফল ঘোষণার দিন থেকে বুধবার সকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন পরবর্তী হিংসার (post poll violence) ছবি...