Wednesday, May 6, 2026

করোনা-টিকা’র সার্টিফিকেটে কেন মোদির ছবি, নাম? কমিশনে অভিযোগ তৃণমূলের

Date:

Share post:

করোনার টিকা নেওয়ার পর যে শংসাপত্র বা সার্টিফিকেট দেওয়া হচ্ছে, তাতে কেন থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM MODI) ছবি এবং নাম?

এই বিষয়ে তীব্র আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস (TMC) ৷ দলের তরফে বিষয়টি নিয়ে কমিশনে লিখিত অভিযোগ করা হয়েছে৷

পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যে নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হয়ে গিয়েছে৷ ঘোষণামাত্রই লাগু হয়েছে আদর্শ আচরণবিধি বা মডেল কোড অফ কণ্ডাক্ট (MCC)৷ তার পরেও করোনার টিকা যাঁরা পাচ্ছেন, তাঁদের কেন্দ্রীয় সরকারের তরফে দেওয়া ডিজিটাল সার্টিফিকেটে প্রধানমন্ত্রী নাম, ছবি সহ বার্তা আদর্শ আচরণবিধি ভঙ্গ করছে বলেই অভিযোগ তৃণমূলের৷ দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন DEREK O’BRIAN) ট্যুইটারে বিষয়টি নিয়ে সরব হয়েছেন৷ ডেরেক জানান, তাঁরা বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে যাচ্ছেন৷

আরও পড়ুন-বিজেপির বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী দলকেই জেতান, আর্জি সিঙ্ঘুর আন্দোলনকারী কৃষকদের

মুখ্য নির্বাচন কমিশনার (ECI) সুনীল কুমার অরোরাকে লেখা চিঠিতে ডেরেক দাবি করেছেন, “নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাওয়ার পরেও কো- উইন প্ল্যাটফর্মকে ব্যবহার করে প্রধানমন্ত্রী যেভাবে কৃতিত্ব দাবি করছেন ও নিজের নাম প্রচার করছেন তা যেন বন্ধ করা হয়৷’ তৃণমূল সাংসদ দাবি করেছেন, “নির্বাচন চলাকালীন সাধারণ করদাতাদের অর্থে প্রধানমন্ত্রী যাতে কোনও প্রচার না করতে পারেন, তাও যেন নিশ্চিত করা হয়৷’

Advt

Related articles

‘মুখ্যমন্ত্রী শুভেন্দু’! বিজেপির অফিসিয়াল ঘোষণার আগেই ভাইরাল পোস্টার ঘিরে বিতর্ক

দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলা বিজেপি (BJP) এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা না করলেও সোশ্যাল মিডিয়ায়...

৬ ঘণ্টা বন্ধ থাকবে মুম্বই বিমানবন্দর, চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা 

৬ ঘন্টা বন্ধ থাকতে চলেছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Mumbai Airport) । বৃহস্পতিবার অর্থাৎ ৭ই মে...

কোথাও তৃণমূলের পার্টি অফিসে আগুন, কোথাও গুলিবিদ্ধ বামকর্মী; জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার ছবি

ভোটের ফলাফল ঘোষণার দিন থেকে বুধবার সকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন পরবর্তী হিংসার (post poll violence) ছবি...

অভিষেকের বাড়ি-অফিসের সামনে থেকে সরল পুলিশি নিরাপত্তা

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নিরাপত্তাও শিথিল হল, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়ি শান্তিনিকেতনের...