Wednesday, May 6, 2026

জোটের ব্রিগেডে আব্বাস: বিস্ফোরক পোস্ট তসলিমার

Date:

Share post:

সংযুক্ত মোর্চার রবিবারের ব্রিগেডকে বিভিন্নভাবে সমালোচনা করেছে বিরোধীরা। এবার এই ব্রিগেডকে কটাক্ষ করে কলম ধরলেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin)। নিজের ফেসবুক (Facebook) ওয়ালে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। বামপন্থীদের সঙ্গে ইসলামপন্থী দলের জোটকে কটাক্ষ করে লেখেন, “ওদের সহবাসের ফলে বিজ্ঞানী জন্ম নেয় না, বরং জিহাদি জন্ম নেওয়ার আশঙ্কা থেকে যায়।” পোস্টে আব্বাস সিদ্দিকির (Abbas Siddiqui) দলের সঙ্গে হাত মেলেনোয় বামেদের তুলোধোনা করেন তসলিমা।

সোশ্যাল মিডিয়ার পোস্টে তসলিমা নাসরিন লেখেন,
“বামপন্থী দল যখন ইসলামপন্থী দলের সঙ্গে হাত মেলায়, আমার তখন বড় দুঃখ হয়। সম্পূর্ণ বিপরীত দুই আদর্শ কী করে সহবাস করে আমি জানিনা। বামপন্থা বলে নারীর সমানাধিকার চাই, ইসলামপন্থা বলে নারীর সমানাধিকার চাই না। বামপন্থা বলে মানবাধিকার চাই, ইসলামপন্থা বলে মানবাধিকার চাই না। বামপন্থা বলে বিজ্ঞানে বিশ্বাস চাই, ইসলামপন্থা বলে বিজ্ঞানে বিশ্বাস চাই না। বামপন্থা বলে ধর্মে বিশ্বাস নেই, ইসলামপন্থা বলে নাস্তিকের ফাঁসি চাই। বামপন্থা বলে মার্ক্স লেনিন জিন্দাবাদ, ইসলামপন্থা বলে মার্ক্স লেনিন নিপাত যাক। বামপন্থা বিশ্বাস করে এভ্যুলুশানে, ইসলামপন্থা বিশ্বাস করে ক্রিয়েশানিজমে। বামপন্থা বলে ধর্ম হলো আফিম, ইসলামপন্থা বলে সবার ওপরে ইসলাম ধর্ম তাহার ওপরে নাই। বামপন্থা বলে পয়গম্বরের সমালোচনা চলবে, ইসলামপন্থা বলে পয়গম্বরের সমালোচনা করলে মুণ্ডু কেটে ফেলবো।
ওদের সহবাসের ফলে বিজ্ঞানী জন্ম নেয় না, বরং জিহাদি জন্ম নেওয়ার আশঙ্কা থেকে যায়।”

তসলিমা নাসরিনের এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রচুর লাইক এবং শেয়ারের পাশাপাশি পড়েছে কমেন্ট। তসলিমারকে সমর্থন করার পাশাপাশি রয়েছে তাঁকে আক্রমণ করে অশ্লীল মন্তব্যও।

বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার পরে এ রাজ্যে এসে আশ্রয় নিয়েছিলেন তসলিমা নাসরিন। কিন্তু ২০০৭-এ ওনাকে রাজ্য ছাড়তে হয়। ছাড়তে হয় দেশও। এখন তিনি আমেরিকা, ইউরোপ ঘুরে ঘুরে দিন কাটান।
তসলিমার অভিযোগ, রাজ্যের তৎকালীন বাম (Left) সরকার মৌলবাদীদের সামনে মাথা নত করার জন্যই তাঁকে বাংলা ছেড়ে চলে যেতে হয়েছিল। লেখিকার মতে, বামেরা মুখে ধর্মনিরপেক্ষতার কথা বললেও, সংখ্যালঘুদের তোষণ করে চলে। এবার বামেদের ব্রিগেডে আব্বাস সিদ্দিকির উপস্থিতি নিয়ে ফের আরো একবার বামেদের উপর নিজের ক্ষোভ উগরে দিলেন তসলিমা।

আরও পড়ুন:প্রার্থী ঘোষণার আগেই তৃণমূল নেতার নামে দেওয়াল লিখন পশ্চিম মেদিনীপুরে, শুরু বিতর্ক

Advt

Related articles

ইগো নয়, EVM ম্যানিপুলেশন: পদত্যাগ না করার আসল কারণ স্পষ্ট করলেন মমতা

বিধানসভা নির্বাচনের গণনার দিন কীভাবে গণনা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীদের এজেন্ট, এমনকি প্রার্থীদেরও বের করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয়...

পুলিশের ‘ঘর ওয়াপসি’: ওয়েলফেয়ার কমিটি ভেঙে মূল দায়িত্বে ফেরার নির্দেশ ভবানী ভবনের 

রাজ্য পুলিশের অন্দরে প্রশাসনিক সংস্কারের বড়সড় পদক্ষেপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গঠিত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্যদের এ বার...

ধর্ম-সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুণ্ডাদমন: বার্তা বিদায়ী বিরোধী দলনেতার

২০২৬ বিধানসভা নির্বাচন বিজেপির পক্ষে যাওয়ার পর থেকে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা শুরু হয়েছে তার সঙ্গে...

আক্রান্তদের পাশে দাঁড়ান: কালীঘাটের বৈঠকে তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দলনেত্রীর

”আক্রান্তদের পাশে দাঁড়ান”-বুধবার কালীঘাটে জয়ী বিধায়ক ও দলের নেতৃত্বকে নিয়ে বৈঠকে এই নির্দেশ দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...