Friday, May 15, 2026

টাইম ম্যাগাজিনের কভার পেজে ভারতের কৃষি আন্দোলনকারী মহিলাদের ছবি

Date:

Share post:

ভারতের মাটিতে লাগাতার চলতে থাকা আন্দোলনের সমর্থনে এবার এগিয়ে আসতে দেখা গেল গোটা বিশ্বে বহুল জনপ্রিয় মার্কিন পত্রিকা ‘টাইম ম্যাগাজিন’কে(time magazine)। মার্চ মাসে প্রকাশিত টাইম পত্রিকার কভার পেজে জায়গা পেল কৃষি আইনের(Farm Law) বিরুদ্ধে সরব হওয়া আন্দোলনরত মহিলাদের ছবি। পাশাপাশি কভার পেজের হেডলাইনে লেখা হয়েছে, ‘ON THE FRONT LINE OF INDIA’S FARMER PROTESTS’. বলার অপেক্ষা রাখে না এই ঘটনায় তীব্র অস্বস্তিতে কেন্দ্রীয় সরকার।

জানা গিয়েছে, টাইম ম্যাগাজিনের তরফে কৃষক আন্দোলনের যে ছবি প্রকাশ করা হয়েছে তা দিল্লির টিকরি বর্ডারে আন্দোলনরত মহিলাদের ছবি। পাশাপাশি পত্রিকার ভিতরে কৃষি আন্দোলন নিয়ে প্রকাশিত খবরের হেডলাইনে লেখা হয়েছে, ‘আমি ভয় পাবো না, আমি বিক্রি হবো না… ভারতের কৃষক আন্দোলনের নেতৃত্ব দেওয়া মহিলারা।’ প্রতিবেদনে তুলে ধরা হয়েছে, কীভাবে সরকারের তিন কৃষি আইনের বিরুদ্ধে সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছেন মহিলারা। পাশাপাশি নিজেদের টুইটার অ্যাকাউন্টে এই ছবি শেয়ার করেছে টাইম ম্যাগাজিন। যেখানে ক্যাপশনে লেখা হয়েছে, ‘টাইমের নতুন আন্তর্জাতিক কভার- আমি ভয় পাব না, আমি বিক্রি হবো না।’ পত্রিকার কভার পেজে যে সকল আন্দোলনকারী মহিলাদের ছবি তুলে ধরা হয়েছে তারা হলেন, অমনদীপ কৌর, কিরনজীত কৌর, গুরমর কৌর, বিন্দু আম্মা, উর্মিলা দেবী, সাহুমতি পাধা সহ আরো অনেকে। পাশাপাশি এই ছবিতে দেখা গিয়েছে আন্দোলনকারী মহিলাদের সঙ্গে তাদের কোলের শিশুদেরও। যারা ঘরবাড়ি ছেড়ে মায়ের সঙ্গে উপস্থিত হয়েছে আন্দোলন স্থলে।

আরও পড়ুন:খেলেঙ্গে-লড়েঙ্গে-জিতেঙ্গে: ২৯১ কেন্দ্রে প্রার্থী তালিকা প্রকাশ করে স্লোগান বেঁধে দিলেন মমতা

প্রসঙ্গত, দেশজুড়ে লাগাতার চলতে থাকা কৃষক আন্দোলনের ফলে ইতিমধ্যেই ঢোক গিলতে শুরু করেছে ভারত সরকার। বহু আন্তর্জাতিক সেলিব্রিটি ভারতে আন্দোলনরত কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছেন। যার ফলে অস্বস্তি আরও বেড়েছে সরকারের। ভারতের কৃষক আন্দোলনের প্রসঙ্গে সরকারের বিরোধিতায় সরব হওয়া তারকাদের বিরুদ্ধে বিবৃতি দিতে দেখা গিয়েছে কেন্দ্রীয় সরকারকে। এমন পরিস্থিতিতে ‘টাইম’-এর মত একটি আন্তর্জাতিক পত্রিকা এভাবে কৃষকদের সমর্থনে এগিয়ে আসায় স্বাভাবিকভাবেই অস্বস্থি আরো বাড়লো সরকারের।

Advt

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...