Sunday, May 17, 2026

দক্ষিণ আফ্রিকা সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে দেখছেন হরমনপ্রীত

Date:

Share post:

রবিবার দক্ষিণ আফ্রিকার ( south Africa) বিরুদ্ধে লখনউতে ওয়ান ডে সিরিজ খেলতে নামছে ভারতীয় দল( india team)। ২০২২ এর বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে এই সিরিজকে দেখছে ভারতের প্রমিলা ব্রিগেড।

করোনার কারণে গত বছর বাতিল হয় যায় মেয়েদের বিশ্বকাপ। ২০২২-এর মার্চে ফের মেয়েদের পঞ্চাশ ওভারের বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে। তারই প্রস্তুতি এখন থেকেই শুরু করছে ভারতের মহিলা ক্রিকেট দল।

এদিন সাংবাদিক সম্মেলনে এসে ভারতের সহ-অধিনায়ক হরমনপ্রীত কৌর বলেন,” করোনার জন্য বহু দিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলাম আমরা। ফের ভারতের জার্সিতে নামতে পারব ভেবেই ভাল লাগছে। দক্ষিণ আফ্রিকা যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ। তাদের বিরুদ্ধে এই সিরিজ আমাদের কাছে বিশ্বকাপের প্রস্তুতি মঞ্চ হিসেবে দেখা যেতে পারে। এই সিরিজ থেকে আগামী প্রত্যেকটি ম্যাচ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছি আমরা।”

এদিকে ভারতের জার্সিতে শততম ম‍্যাচ খেলতে নামছে হরমনপ্রীত। এই ম‍্যাচে আবেগ জড়িয়ে আছে তাঁর। রবিবার ম‍্যাচকে স্মরণীয় করে রাখতে চান হরমনপ্রীত। এদিন শততম ম‍্যাচ নিয়ে তিনি বলেন, “একশোতম ম্যাচ মানে তো বিশেষ হয়েই থাকবে। চেষ্টা করব নিজের সেরাটা দেওয়ার। ভারত জিতলে সব চেয়ে খুশি হব। ”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Advt

Related articles

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...