Thursday, May 14, 2026

নাম ঘোষণা হতেই প্রচারে দিলীপ যাদব

Date:

Share post:

পুরশুড়া বিধানসভার তৃণমূল (Tmc) প্রার্থী দিলীপ যাদবের (Dilip Yadav) নাম ঘোষণার হওয়ার পরদিনই প্রচারে নেমে পড়লেন কর্মী-সমর্থকরা। শনিবার, প্রথমে তৃণমূল কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করেন দিলীপ যাদব। পুরশুড়া (Pursura) চৌমাথায় সকালে তাঁকে ফুলের মালা, স্তবক দিয়ে স্বাগত জানানো হয়।

দিলীপ যাদব হুগলি (Hoogli) জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন। হুগলিতে গিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁর ঢালাও প্রশংসা করেন। টিকিট বণ্টনে দিলীপ যাদবের নাম ঘোষণা হতেই পুরশুড়ায় তৃণমূলের কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। তাঁদের মতে, বিরোধী শক্তি বিজেপিকে (Bjp) সমানে থেকে টক্কর দিতে দিলীপ যাদবকে যোগ্য প্রার্থী হিসাবে সমর্থন করছেন স্থানীয় নেতৃত্ব।

আরও পড়ুন- ‘দলের জন্য খেলতে পারার থেকে আনন্দের কিছু হয় না’ ম‍্যাচের সেরা হয়ে বললেন পন্থ, সিরিজ সেরা হয়ে খুশি অশ্বিন

এদিন পুরশুড়া থেকে রামমোহন জন্মভিটে, রামমোহন মেমোরিয়াল হলে মাল্যদান করেন দিলীপ যাদব। যান নিহত তৃণমূল কর্মী যুধিষ্ঠির দলুইয়ের বাড়ি। শহিদ বেদিতে মালা দিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন। দলের পুরনো বিক্ষুব্ধ কর্মীদের নির্বাচন প্রচারে পাশে পাবেন? প্রশ্ন করায় দিলীপ যাদব বলেন, দলের হয়ে কেউ যদি একদিনও পতাকা ধরে থাকেন, তাহলে তিনি অবশ্যই আসবেন।

আরও পড়ুন- ট্রেক করে সান্দাকফু পৌঁছে জন্মদিন পালন কলকাতার ৪ বছরের সৌজন্যের

Advt

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...